Bowbazar Fire: বেসমেন্টে আগুন, খালি করা হচ্ছে বহুতল, সাত সকালে শহরে হুলুস্থূল কাণ্ড

ফের শহরে অগ্নিকাণ্ড। শুক্রবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুম ভাঙল এলাকাবাসীর। ঘটনাস্থল বউবাজার এলাকা। যা জানা যাচ্ছে, এদিন সকাল ৭টায় প্রথম আগুন লাগার খবর পাওয়া যায়।

যেখানে আগন লেগেছে সেখানে রাসায়নিকের কারখানা রয়েছে বলে জানা গিয়েছে। গোডাউনে মজুত রয়েছে ড্রাম ভর্তি আঁঠা। আর সেখানেই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। বহুতলের দোতলায় বসবাস করেন অনেকেই। আগুন লাগার খবর পেতেই আতঙ্ক ছড়ায় তাদের মধ্যে। দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। প্রথমেই দমকলের কর্মীরা আবাসিকদের নিরাপদে বের করিয়ে নিয়ে আসেন। তারপর শুরু হয়েছে আগুন নেভানোর কাজ।

 Bowbazar Building fire

কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিট নাগাদ বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি বহুতলে ধোঁয়া বেরোতে দেখেন প্রাতর্ভ্রমণকারীরা। বহুতলটি আবাসিক হলেও তার বেসমেন্টটি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। স্থানীয়রাই দমকলে খবর দেন। এবং সঙ্গে সঙ্গে সেখানে তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

রাসায়নিক পদাস্থ বেসমেন্টে মজুত থাকায় দমকলকর্মীরা বিশেষ জ্যাকেট এবং অক্সিজেন মাস্ক নিয়ে সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন। জানা গিয়েছে আপাতত আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায় নি। বহুকতের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। বেসমেন্টে রাসায়নিক কারখানা তৈরি করার কোনও অনুমতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+