তৃণমূলের বিরোধিতায় মত এক হলেও, পথ আলাদা বাম-কংগ্রেসের

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ বাম-কংগ্রেসের। মুলতবি প্রস্তাব আনতে বাধা পাওয়ায় আলাদাভাবে ওয়াকআউট করে বাম ও কংগ্রেস। বাইরে গিয়ে চলে বিক্ষোভ।

বিরোধীরে বিক্ষোভে উত্তাল বিধানসভা। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় বুধবার বিক্ষোভ দেখান বাম ও কংগ্রেস সদস্যরা। দুপক্ষই আলাদা করে মুলতবি প্রস্তাব আনে। কিন্তু কোনও প্রস্তাবই গ্রাহ্য না হওয়ায় ওয়াক-আউট করেন বাম-কংগ্রেস সদস্যরা। প্রথমে আম্বেদকর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান সদস্যরা। পরে বিধানসভার দক্ষিণ গেটের বাইরেরও চলে বিক্ষোভ। ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এদিকে এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। টাউনহলের দিকে সামনে এই বিক্ষোভ কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনে পুলিশ।

দিন পাঁচেক আগে, ডেঙ্গি ইস্যুতে উত্তাল হয় বিধানসভা। মাঝ পথে অধিবেশন বয়কট করেন কংগ্রেস ও বাম বিধায়করা। মঙ্গলবারেও চলে একইরকমের বিক্ষোভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+