শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ সীমান্ত বাণিজ্য
শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ সীমান্ত বাণিজ্য
একাধিক দাবি-দাওয়া নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছেন উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের শ্রমিকরা। যার জেরে সীমান্তে পুরোপুরি বন্ধ সীমান্ত বাণিজ্য।
শ্রমিকদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, শ্রমিকদের জিনিসপত্র বহন করতে দিতে হবে। পাশাপাশি, চালক ও খালাসিদের বেনাপোল যাওয়ার পর ট্রাক রেখে দেশে ফিরতে হবে এমন দুটি দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে পেট্রাপোল স্থলবন্দর জীবন-জীবিকা বাঁচাও কমিটি। আর এর জেরে পুরোপুরি বন্ধ সীমান্ত বাণিজ্য।

বন্দরের কর্মীরা জানিয়েছেন, পেট্রাপোল দিয়ে দৈনিক কয়েক হাজার যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করেন তাদের জিনিসপত্র বহন করে বহু বছর ধরে জীবিকা নির্বাহ করে আসছেন শ্রমিকদের একাংশ। অভিযোগ, লকডাউন এরপর পেট্রাপোল বন্দরে শ্রমিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে, ভারতীয় চালকরা ট্রাক নিয়ে বাংলাদেশে যাওয়ার পর সেগুলো খালি হতে বেশ কিছুদিন সময় লাগে। আগে তারা ট্রাক রেখে ভারতে ফিরে আসতেন। বর্তমানে বাংলাদেশে ট্রাক খালি হওয়া পর্যন্ত পরিচালকদের ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ। আর এর জেরে একাধিক দাবিতে বাণিজ্য বন্ধ হয়ে যায়।
পেট্রাপোলে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মিলে তৈরি করেছেন জীবন-জীবিকা বাঁচাও কমিটি। তারা এই দুটি দাবিতে সম্প্রতি যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। কয়েকদিন আগে পেট্রাপোল বন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট গেটে বিক্ষোভ দেখানো কমিটির সদস্যরা ওই কমিটির সদস্যদের দাবি, শ্রমিকরা জিনিসপত্র বহনের সঙ্গে যুক্ত তাদের কাজ করতে দিতে হবে। চালক খালাসিদের ট্রাক নিয়ে বেনাপোলে যাওয়ার 24 ঘণ্টার মধ্যে পণ্য খালি করতে হবে অথবা তাদের ট্রাক রেখে ভারতে ফিরত দিতে হবে।












Click it and Unblock the Notifications