তৃণমূল ছেড়ে বিজেপিতে বাঁকুড়ার বুথ সভাপতি! দলবদল অব্যাহত জঙ্গলমহলের জেলাগুলিতে

তৃণমূল ছেড়ে বিজেপিতে বাঁকুড়ার বুথ সভাপতি! দলববদল অব্যাহত জঙ্গলমহলের জেলাগুলিতে

দলবদল অব্যাহত রয়েছে জঙ্গলমহলে। কখনও বিজেপির নেতা-কর্মীরা পদ্ম শিবির ছেড়ে চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসে, কখনও শাসক তৃণমূল কংগ্রেসের লোকজন যোগ দিচ্ছেন বিজেপিতে। এই দল বদলের ধারার মাঝেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দিলেন বাঁকুড়া জেলার সারেঙ্গা এলাকার এক তৃণমূল কংগ্রেসের নেতা ও তার অনুগামীরা।

সুভাষ সরকারের হাত থেকে বিজেপির পতাকা

সুভাষ সরকারের হাত থেকে বিজেপির পতাকা

রবিবার বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের হাত থেকে বিজেপি পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন সারেঙ্গা এলাকার এক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি গুইরাম মাইতি। তার সঙ্গে বিজেপিতে যোগ দিলেন আরও কয়েক জন। এরা দলে যোগ দেওয়ার ফলে সারেঙ্গা এলাকায় তাদের সংগঠন আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন সুভাষ সরকার।

আরও অনেক তৃণমূল কংগ্রেস ছাড়বেন, হুঁশিয়ারি

আরও অনেক তৃণমূল কংগ্রেস ছাড়বেন, হুঁশিয়ারি

তিনি একইসঙ্গে দাবি করেছেন যে আরও অনেক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী খুব তাড়াতাড়ি যোগ দেবেন বিজেপি দলে। গুইরাম জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও অন্যায় অত্যাচারের প্রতিবাদে তারা বিজেপিতে যোগ দিলেন। যদিও এই ঘটনাকে কোনও রকম আমল দিতে চাইছেন না বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের নেতারা।

আগেই গুইরাম তৃণমূল কংগ্রেস ছেড়েছেন, এখন নাটক

আগেই গুইরাম তৃণমূল কংগ্রেস ছেড়েছেন, এখন নাটক

তৃণমূলের দাবি, আগেই গুইরাম তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গেছে। এখন ওরা নাটক করছে। জেলার তৃণমূল কংগ্রেসের নেতা শুভাশিস বটব্যাল বলেন, প্রায় প্রতিদিনই বিজেপি ও অন্যান্য দল থেকে লোকজন আমাদের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা ওদের মতো নাটক করে তা প্রচার করছি না ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+