এলাকার উন্নয়ন নিয়ে 'বেফাঁস' বুথ সভাপতি! অনুব্রতের সামনেই মাইক কাড়ার পরেই শুরু শোরগোল

প্রায় প্রতিদিনই বুথ ভিত্তিক সভা করছেন অনুব্রত মণ্ডল(anubrata mondal)। জানার চেষ্টা করছেন, বিগত নির্বাচনে হারের কারণ। আর যেখানে তৃণমূল (trinamool congress) এগিয়ে রয়েছে, সেখানে বর্তমান পরিস্থিতি জানতে

প্রায় প্রতিদিনই বুথ ভিত্তিক সভা করছেন অনুব্রত মণ্ডল(anubrata mondal)। জানার চেষ্টা করছেন, বিগত নির্বাচনে হারের কারণ। আর যেখানে তৃণমূল (trinamool congress) এগিয়ে রয়েছে, সেখানে বর্তমান পরিস্থিতি জানতে চাইছেন। কিন্তু প্রায় প্রতিদিনই নতুন ঘটনা ঘটে চলেছে বুথ কমিটির সভায়।

নলহাটির হরিপ্রসাদ স্কুলে বুথ ভিত্তিক সভা

নলহাটির হরিপ্রসাদ স্কুলে বুথ ভিত্তিক সভা

বীরভূমের নলহাটির হরিপ্রসাদ হাইস্কুলে সোমবার তৃণমূলের বুথ ভিত্তিক সভায় হাজির হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সভায় সমস্যার কথা জানতে চাওয়া হলে বলতে ওঠেন পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের বসন্ত গ্রামে ৭১ নম্বর বুথ সভাপতি আবুল হাসনাত।

অনুব্রত-র সামনেই মাইক কাড়লেন নেতা

অনুব্রত-র সামনেই মাইক কাড়লেন নেতা

জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সামনে পেয়েই এলাকার সমস্যা নিয়ে নানা কথা বেরিয়ে আসতে থাকে আবুল হাসনাতের মুখ থেকে। এই সময় ওই নেতার হাত থেকে মাইক কেড়ে নিতে দেখা যায় নলহাটি পুরসভার চেয়ারম্যান রাজেন্দ্রপ্রসাদ সিংকে। সভায় সেই সময় হৈ-চৈ শুরু হয়ে যায়।

বিজেপিকে ভোট দিলে কাজ নয়

বিজেপিকে ভোট দিলে কাজ নয়

রবিবার নলহাটিতেই বুথ ভিত্তিক সভা করেন অনুব্রত মণ্ডল। সেখানে উঠে আসে বাহাদুর পঞ্চায়েতে তৃণমূলের পিছিয়ে পড়ার কথা। বুথ সভাপতি জানিয়ে দেন বর্তমান পরিস্থিতিতে সেখানে ভোট পুনরুদ্ধার করা সম্ভব নয়। সেই সময় অনুব্রত জানিয়ে দেন, কিছু দিলে কিছু পাওয়া যাবে। আর না দিলে উন্নয়নের প্রয়োজন নেই।

লোডশেডিং-এর জন্যও হার

লোডশেডিং-এর জন্যও হার

বুথ ভিত্তিক সভায় অনুব্রত মণ্ডলকে শুনতে হয়েছে লোডশেডিং-এর জন্য হার হয়েছে। ময়ূরেশ্বর ১ ব্লকের তালোয়া পঞ্চায়েতের অঞ্চল সভাপতি অভিযোগ করেন দিনের পর দিন লোডশেডিং-এ ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

 এলাকার অনুন্নয়নের কথা উঠেছে বারেবারে

এলাকার অনুন্নয়নের কথা উঠেছে বারেবারে

এর আগেও বুথ ভিত্তিক সভায় এলাকার অনুন্নয়নের অভিযোগ উঠে এসেছে বারেবারে। হারার কারণ জিজ্ঞাসা করায়, নেতা এলাকার রাস্তা খারাপের অভিযোগ তোলেন। পাশাপাশি এলাকায় ১০০ দিনের কাজ না পাওয়ার অভিযোগও ওঠে।

অনুব্রতের সভায় নেতার বিরুদ্ধে অভিযোগ

অনুব্রতের সভায় নেতার বিরুদ্ধে অভিযোগ

এর আগে অনুব্রত মণ্ডলের বুথ ভিত্তিক সভায় নেতা, মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বুথ সভাপতি। কেন পিছিয়ে, উত্তরে নেতা বলেছিলেন মন্ত্রীর দোষেই সব হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+