বুকিং করেও মিলছে না এলপিজি সিলিন্ডার ? এক ফোনেই অভিযোগের সমাধান, জেনে নিন গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। তার জেরে দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বুকিং করার পরও সময়মতো গ্যাস সিলিন্ডার না পাওয়ার অভিযোগ করছেন বহু গ্রাহক। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও এমন সমস্যার কথা প্রকাশ্যে এসেছে।

এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে গ্যাস সংস্থাগুলি একাধিক কাস্টমার কেয়ার হেল্পলাইন নম্বর চালু করেছে। বুকিং করার পর নির্ধারিত সময়ে সিলিন্ডার না পেলে এই নম্বরগুলিতে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা।

বর্তমান পরিস্থিতিতে গ্যাস সরবরাহ নিয়ে নানা গুজবও ছড়াচ্ছে। তবে কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছে, গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের সরবরাহে কোনও ঘাটতি নেই। সাধারণ গ্রাহকদের চাহিদা পূরণই প্রথম অগ্রাধিকার। সেকারণে বুকিংয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যেই সিলিন্ডার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশ অনুযায়ী, এলপিজি সিলিন্ডার বুকিং করার প্রায় আড়াই দিনের মধ্যেই গ্রাহকের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিতে হবে ডেলিভারি সংস্থাকে। নির্ধারিত সময়ে সিলিন্ডার না পেলে গ্রাহকরা অভিযোগ জানাতে পারবেন।

এছাড়াও বুকিং সংক্রান্ত নিয়মেও সামান্য পরিবর্তন করা হয়েছে। আগে নির্দিষ্ট সময়ের ব্যবধানে নতুন বুকিং করা যেত। বর্তমানে একবার সিলিন্ডার বুক করার পর ২৫ দিন পরে আবার নতুন বুকিং করা যাবে বলে জানানো হয়েছে।

সাধারণ এলপিজি অভিযোগের জন্য 7718955555, টোল ফ্রি নম্বর 1800 233 3555, এইচপি গ্যাসের গ্রাহকদের জন্য 9493602222, এইচপি গ্যাস টোল ফ্রি 1800 233 3555, ভারত গ্যাসের অভিযোগ নম্বর 7715012345, ভারত গ্যাস টোল ফ্রি 1800 224 344

গ্যাস বুকিং বা ডেলিভারি সংক্রান্ত কোনও সমস্যা হলে এই নম্বরগুলিতে ফোন করে সহজেই অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা। অভিযোগ নথিভুক্ত হলে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট গ্যাস সংস্থাগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+