বিজেপিতে যোগ দিয়েও সুখে নেই বনি, জোড়া বিপত্তিতে সুর কাটতে তৃণমূলে ফেরার জল্পনা

বিজেপিতে যোগ দিয়েও সুখে নেই বনি, জোড়া বিপত্তিতে সুর কাটতে তৃণমূলে ফেরার জল্পনা

প্রেমিকা তৃণমূলে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী। আর প্রেমিক বিজেপিতে। তিনি যোগ দিলেও প্রার্থী হতে চাননি। চেয়েছেন নির্বাচনে প্রচারের কাজ করতে। একজন অভিনেত্রী কৌশনী মুখোপাধ্যায়, আর দ্বিতীয়জন তাঁর প্রেমিক বনি সেনগুপ্ত। কিন্তু বনি এখন বিজেপিতে গিয়ে স্বচ্ছন্দে নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বনির অবস্থান বলে দিচ্ছে তিনি বিজেপিতে সুখে নেই

বনির অবস্থান বলে দিচ্ছে তিনি বিজেপিতে সুখে নেই

সম্প্রতি জোড়া প্রসঙ্গে বনির অবস্থান বলে দিচ্ছে তিনি বিজেপিতে সুখে নেই। সুর কেটে যাচ্ছে বারবার। প্রথমে প্রেমিকা তৃণমূল প্রার্থী কৌশানীর ভাইরাল ভিডিও। তারপর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রগড়ে দেব মন্তব্যে। দুই ক্ষেত্রেই প্রেমিকার পক্ষ নিয়েছেন বনি সেনগুপ্ত। অর্থাৎ তাঁর বক্তব্য তৃণমূলের পক্ষে গিয়েছে।

কৌশানীর হাত ধরে ফের ঘাসফুলেই ফিরছেন বনি!

কৌশানীর হাত ধরে ফের ঘাসফুলেই ফিরছেন বনি!

রাজনৈতিক মহলে ভোটের আবহের মধ্যেই কান পাতলে শোনা যাচ্ছে কৌশানীর হাত ধরে ফের ঘাসফুলেই ফিরছেন বনি। সম্প্রতি তাঁর এক সাক্ষাৎকারে সেই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। যদিও তিনি দলবদলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন নিজেই। বলেছেন তাঁকে নিয়ে অযথা রটনা করা হচ্ছে। তিনি দলবদল করছেন না।

বিজেপির হয়ে প্রচারের বার্তা দিলেও সুর-তাল মিলছে না

বিজেপির হয়ে প্রচারের বার্তা দিলেও সুর-তাল মিলছে না

রাজনৈতিক মহল মনে করছে, বনি বিজেপির হয়ে প্রচারের বার্তা দিলেও সুর-তাল ঠিক মেলাতে পারছেন না। রাজ্য বিজেপি নেতৃ্ত্বও বেশ ক্ষুব্ধ তাঁকে নিয়ে। কৌশানীর ভিডিও-কাণ্ডে তিনি কাঠগড়ায় তুলেছেন বিজেপিকেই। আর দিলীপ ঘোষের টলিপাড়ার শিল্পীদের রগড়ে দেওয়া মন্তব্য মানতে পারেননি।

কৌশানীর পুরো ভিডিও না দেখিয়েই ভাইরাল করেছে বিজেপি

কৌশানীর পুরো ভিডিও না দেখিয়েই ভাইরাল করেছে বিজেপি

কৌশানীর এই ভিডিও বার্তা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কৌশানীকে সেখানে বলতে শোনা গিয়েছিল- বাড়িতে সকলেরই মা-বোন আছে। ভোটটা বুঝে দিস। তা নিয়ে জলঘোলা হয়। বনি এই ভিডিও ভাইরালের পর বলেন, যা হয়েছে খুব খারাপ হয়েছে। কৌশানীর পুরো ভিডিও না দেখিয়েই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেটে ভাইরাল করা হয়েছে। এটা বিজেপিকে মানায় না।

দিলীপের টলিপাড়ার শিল্পীদের রগড়ে দেব মন্তব্যের প্রতিবাদ

দিলীপের টলিপাড়ার শিল্পীদের রগড়ে দেব মন্তব্যের প্রতিবাদ

তারপর দিলীপ ঘোষকে নিয়েও বনি মুখ খোলেন। দিলীপের টলিপাড়ার শিল্পীদের রগড়ে দেব মন্তব্য প্রসঙ্গে বনি বলেন, আমি বুঝতেই পারলাম না কেন রাজ্য সভাপতি শিল্পীদের নিয়ে এমন মন্তব্য করলেন। ওঁর মুখ থেকে এ ধরনের কথা আশা করিনি। শিল্পীদের নিয়ে এমন একটা মন্তব্য ঠিক নয়।

মোহভঙ্গে বিজেপি ছাড়ছেন, সাফাই দিলেন বনি

মোহভঙ্গে বিজেপি ছাড়ছেন, সাফাই দিলেন বনি

বনি বলেন, তৃণমূলে সম্মান পাইনি তাই সরে এসেছি। আমার মা দীর্ঘদিন ধরে তৃণমূল করেও অবার টিকিট পেলেন না। আমি বিজেপিতে আন্তরিকতা পেয়েছি, তাই যোগ দিয়েছি। প্রার্থী হতে চাইনি। প্রচারে যাচ্ছি। নন্দীগ্রামে প্রচারে ছিলাম। হাওড়া, সিঙ্গুর, সপ্তগ্রামেও প্রচারে যাচ্ছি। দল বদলাচ্ছি না। জল্পনা বাড়াবেন না, প্লিজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+