উত্তর ২৪ পরগনার আরও এক বিধায়কের বিজেপি যোগ নিয়ে জল্পনা! রাম পথে আরও এক পুরসভা

সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। বিজেপিতে যোগ দিয়েছেন গারুলিয়া পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর।

সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। বিজেপিতে যোগ দিয়েছেন গারুলিয়া পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর। এবার পালা বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের। তাঁর সঙ্গে দলবদলের সম্ভাবনা বনগাঁ পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদেরও।

উত্তর ২৪ পরগনার আরও এক বিধায়কের বিজেপি যোগ নিয়ে জল্পনা! রাম পথে আরও এক পুরসভা

এবার কি পালা বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসের। তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই তাঁর এবং বনগাঁপুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের মোবাইল ফোন বন্ধ। সূত্রের আরও খবর, বিধায়ক ছাড়াও, ১৪ জন কাউন্সিলর এবং পঞ্চায়েত সমিতি ১৬ জন সদস্য দিল্লিতে রয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের তরফে কাউন্সিলরদের মধ্যে মতবিরোধের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। তবে বিধায়ক এবং কাউন্সিলররা কে কোথায় আছেন তা মুখ খুলতে চাইছেন না কেউই। তবে বিজেপি সূত্রের দাবি, এঁরা শীঘ্রই তাদের দলে যোগ দেবেন।

বনগাঁ পুরসভায় ক্ষমতা দখল নিয়ে বেশ কিছু দিন ধরেই গণ্ডগোল চলছে। মহকুমা শাসকের কাছে পুরপ্রধান শঙ্কর আঢ্যর বিরুদ্ধে অনান্থা প্রস্তাব জমা দিয়েছিলেন ১১ জন কাউন্সিলর। পরে সেই তালিকা যোগ হয় আরও তিনজনের নাম। এঁরা সবাই বনগাঁ উত্তরের বিধায়কের অনুগামী বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+