বীরভূমের সিয়ান থেকে উদ্ধার একের পর এক বোমা, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের
ফের বোমা উদ্ধার করা হয়েছে বীরভূম জেলায় । বুধবার বোলপুরের সিয়ান এলাকায় রাস্তা ও রাস্তার পাশে থেকে প্রায় পঞ্চাশটি বোমা উদ্ধার করে পুলিশ ।
ফের বোমা উদ্ধার করা হয়েছে বীরভূম জেলায় । বুধবার বোলপুরের সিয়ান এলাকায় রাস্তা ও রাস্তার পাশে থেকে প্রায় পঞ্চাশটি বোমা উদ্ধার করে পুলিশ । পুলিশ জানায় যে কারা কী কারণে এই বোমা এই ভাবে রেখে যায় তার তদন্ত করে দেখা হচ্ছে ।

বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তায় সিয়ান । এই রাস্তায় এদিন সকালে ওই বোমা গুলি উদ্ধার করা হয় ।
বোলপুর শহরে বাস করেন জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল। আর বিভিন্ন সময়ে রাজনৈতিক সংঘর্ষের কারণে উত্তেজনা ছড়িয়েছে নানুরে । সংঘর্ষে মৃত্যু হয়েছে অনেকের ।
এর আগেও নানুর এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে । বোমা উদ্ধার করা হয়েছে এই এলাকার কাছে লাভপুর, পাড়ুই ও ইলামবাজার এলাকায় । সামনেই পুরভোট । তার আগে বীরভূম জেলায় আবার বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ।












Click it and Unblock the Notifications