তৃণমূলের জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি কোচবিহারে, অভিযুক্ত তৃণমূল

এদিন কোচবিহার ১ নং ব্লকের অঞ্চল তৃণমূল কংগ্রেসের জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠে ঘুঘুমারি এলাকা।

এদিন কোচবিহার ১ নং ব্লকের অঞ্চল তৃণমূল কংগ্রেসের জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠে ঘুঘুমারি এলাকা। জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের পর থেকেই ঘুঘুমারি এলাকায় বিজেপি দখল করে নেয় বিভিন্ন পার্টি অফিস। তৃণমূলের নেতারা কোণঠাসা হতে থাকেন ধীরে ধীরে। অবশেষে এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় জনসংযোগ যাত্রা শুরু হলে চলে ব্যাপক বোমাবাজি, পাথর বৃষ্টিও হয়।

তৃণমূলের জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি কোচবিহারে, অভিযুক্ত তৃণমূল

কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন তাদের জনসংযোগ যাত্রা করার কথা ছিল। সেইমতো তাদের কর্মী সমর্থকেরা এলাকা থেকে মিছিল শুরু করতে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে এবং সেই সঙ্গে শুরু হয় ইট বৃষ্টি।

ঘটনাস্থলে আগে থেকেই মোতায়েন ছিল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এলাকা একপ্রকার বনধের চেহারা নেয়। পরে বিশাল পুলিশবাহিনী এলাকায় মোতায়েন করা হয়।

এই ঘটনার পর থেকেই এলাকায় রয়েছে থমথমে পরিবেশ। এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+