Bomb Threat in Flights: ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া সহ ৯৫ টি বিমানে বোমাতঙ্ক! দমদমে পর পর জরুরি অবতরণ

Bomb Threat in Flights: ফের বোমা হুমকির ঘটনা বিমানে! ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, স্পাইসজেট, অ্যালায়েন্স এয়ার এবং আকাসা এয়ারের অন্তত ৯৫ টি বিমানে বোমা হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর এরপরেই বিভিন্ন বিমানবন্দরে একাধিক বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে বলে খবর। শুধু তাই নয়, দমদম বিমানবন্দরেও ৭টি বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে বলে জানা যাচ্ছে।

সমস্ত বিমানের খুঁটিনাটি তল্লাশি করা হচ্ছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য (Bomb Threat in Flights) তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত ১০ দিনে একের পর এক হুমকির ঘটনা ঘটেছে। যার ফলে ২৫০ এরও বেশি উড়ান প্রভাবিত হয়। যা নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন অসামরিক প্রতিরক্ষামন্ত্রক।

IndiGo

আর সেই রেশ কাটতে না কাটতেই ফের বোমা হুমকির ঘটনা (Bomb Threat in Flights)। সরকারি সূত্রে জানা যাচ্ছে, আকসা এয়ারের ২৫টি ফ্লাইট, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও ভিস্তারার ২০টি এবং স্পাইসজেট ও অ্যালায়েন্স এয়ারের পাঁচটি ফ্লাইটকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

যার বেশিরভাগটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেওয়া হয়েছে (Bomb Threat in Flights )বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও বিমানেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এমনকি আজ বৃহস্পতিবারও দীর্ঘ তল্লাশি অভিযানে তেমন কিছু উদ্ধার হয়নি বলেই খবর। এই ঘটনায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

আকাসা এয়ার সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, তাঁদের একাধিক বিমানের বোমা হুমকি দেওয়া হয়। এরপরেই জরুরি ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হয়। জরুরি অবতরণ করা হয় বিমানগুলিকে। নিরাপত্তা এবং নিয়ন্ত্রক সংস্থার যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। শুধু তাই নয়, স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা-সুরক্ষা সংক্রান্ত সমস্ত এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

তবে যেভাবে এই ঘটনা ক্রমশ বাড়ছে তা রীতিমত উদ্বেগের জায়গায় পৌঁছে যাচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফেও। গত কয়েকদিন আগেই এই প্রসঙ্গে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী কে রামমোহন নায়ডু জানান, হুমকি দেওয়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কে বা কারা দোষী তাও দেখা হচ্ছে। সিবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে ৷ এমনকী তাঁদের বিমানে ওঠার উপরেও নিষেধাজ্ঞা সরকার জারি করবে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+