টিফিন কৌটো ঘিরে বোমাতঙ্ক, খুলতে মিলল রসগোল্লা!

জলপাইগুড়ি, ৭ জানুয়ারি: ছিল বোমা! হয়ে গেল রসগোল্লা!

বাসের সিটের নীচে একটি টিফিন কৌটো দেখে ত্রাহি-ত্রাহি রব উঠেছিল জলপাইগুড়ি শহরে। শীতেও সবাই ঘেমেনেয়ে অস্থির। শেষ পর্যন্ত কৌটো খুলতে বেরিয়ে পড়ল নিরীহ রসগোল্লা!

কক

গতকাল দুপুরে উত্তরবঙ্গ পরিবহণ নিগমের বাসের একদম পিছনের সিটে বসে থাকা এক যাত্রী একটি টিফিন কৌটো দেখতে পান। সেটি সিটের নীচে পড়েছিল। দেখেই ওই যাত্রীর সন্দেহ হয়। তিনি কন্ডাক্টরকে বলেন। কন্ডাক্টর নির্মল পাল আর চালক রামনাথ রায় শলা করে বাস দাঁড় করিয়ে দেন। খবর দেওয়া হয় দমকল আর বম্ব স্কোয়াডকে।

দুপুর গড়িয়ে বিকেলে যখন বম্ব স্কোয়াড এসে পৌঁছয়, ততক্ষণে এক দমকলকর্মী টিফিন কৌটোটি নামিয়ে এনে রাস্তায় রেখে দিয়েছেন। বোমা থাকলে ডিটেক্টরে যেমন আওয়াজ হয়, তেমন কিছুই হচ্ছিল না। তাতে উৎসাহ পেয়ে বম্ব স্কোয়াড খুলে ফেলে কৌটোটি। কী অবস্থা! বেশ স্পঞ্জ রসগোল্লা শোভা পাচ্ছে কৌটোতে। এটা দেখে পুলিশ অফিসাররাও হেসে ফেলেন।

জলপাইগুড়ির পুলিশ সুপার কুণাল আগরওয়াল বলেন, "এক বছর আগের বিস্ফোরণের স্মৃতি আমরা ভুলিনি। তাই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছি। কিন্তু রসগোল্লা পেলাম।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+