বোমায় ছিন্নভিন্ন কলেজ ছাত্রের দেহ, দুর্ঘটনা নাকি খুন ধন্দে পুলিশ

বোমায় ছিন্নভিন্ন হয়ে গেল এক কলেজ ছাত্রের দেহ। দুই বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলে।

মালদহ, ৮ মার্চ : বোমায় ছিন্নভিন্ন হয়ে গেল এক কলেজ ছাত্রের দেহ। দুই বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলে। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রের নাম জয় পান্ডে। চাঁচল কলেজের থার্ড ইয়ারের ছাত্র সে। তাঁর দুই বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে চাঁচল মহকুমা হাসপাতালে। পুলিশ খতিয়ে দেখছে, বোমা বাঁধতে গিয়ে এই দুর্ঘটনা। নাকি বহিরাগত দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে এই খুন!

মঙ্গলবার রাত দশটা নাগাদ দুই বন্ধউকে নিয়ে ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে আড্ডা দিচ্ছিল জয়। তখনই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন, জয়ের দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে রয়েছে। অপর দু'জনও গুরুতর আহত। তাঁদের নিয়ে গ্রামীণ হাসপাতালে যান স্থানীয়রাই। সঙ্গে সঙ্গে খবর যায় স্থানীয় থানায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

বোমায় ছিন্নভিন্ন কলেজ ছাত্রের দেহ, দুর্ঘটনা নাকি খুন ধন্দে পুলিশ

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, মৃত যুবকের দুই হাত উড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণের ঘটনা। পুলিশের যুক্তি তিনজনেরই শরীরের সামনে গুলি লেগেছে। একমাত্র বোমা বাঁধতে গেলেই এই ধরনের ঘচনা ঘটতে পারে। তবে বহিরাগত আক্রমণে খুনের তত্ত্ব একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কারও সঙ্গে জয়ের কোনও শত্রুতা ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+