ওষুধের দোকানে ফলের কার্টুনে মজুত বোমা! চাঞ্চল্য খড়গপুরের গোলবাজারে
খড়গপুরের গোলবাজারে একটি ওষুধের দোকান থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে সকেট ও সুতলি বোমা। গোপান সূত্রে খবর পেয়েই অভযান চালায় কোবরা বাহিনী। আটক করা হয়েছে দোকান মালিককে।
খড়গপুর, ১৯ অক্টোবর : ওষুধের দোকানে ফলের কার্টুনে মজুত বোমা! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের গোলবাজারে। গোলবাজারের একটি ওষুধ দোকান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সকেট ও সুতলি বোমা।
গোপান সূত্রে খবর পেয়েই অভযান চালায় কোবরা বাহিনী।
বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের নিয়ে উদ্ধার করে বোমাগুলি। জেরা করা হচ্ছে ওষুধ দোকানের মালিককে। গোলবাজারের একটি মেডিকেল স্টোরের ছাদে দুটি ফলের কার্টুনের মধ্যে রাখা ছিল বোমাগুলি। স্থানীয় বাসিন্দারাই এই খবর দেয় কেন্দ্রীয় বাহিনীকে।

চটজলদি কেন্দ্রীয় বাহিনী থেকে খবর যায় কোবরা বাহিনীর কাছে। কোবরা বাহিনী বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের নিয়ে অভিযানে নামে। উচ্চপদস্থ পুলিস অফিসাররা দীর্ঘক্ষণ ধরে এই ওষুধ দোকানে তল্লাশি চালায়। উদ্ধার হয় বোমাগুলি। কিন্তু কী কারণে সকেট ও সুতলি বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল ওষুধের সঙ্গে, তা জানতে তদন্ত শুরু করেছেন তদন্তকারী অফিসাররা।
ওই মেডিক্যাল স্টোরের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনও খারাপ অভিসন্ধি ছিল, না কি ভুলক্রমে ওষুধের কার্টুনের সঙ্গে ওই ফলের কার্টুনে রাখা বোমাগুলি চলে এসেছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কারাই বা খবর দিল, কীভাবে তাঁদের কাছে খবর পৌঁছল, তাও জানার চেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications