মালদহ স্টেশনের যাত্রী প্রতীক্ষালয়ে বোমাভর্তি ব্যাগ উদ্ধারে চাঞ্চল্য
স্টেশনের যাত্রী প্রতীক্ষালয় থেকে উদ্ধার হল চারটি তাজা বোমা। রবিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহ স্টেশনে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।
মালদহ, ১৩ মার্চ : স্টেশনের যাত্রী প্রতীক্ষালয় থেকে উদ্ধার হল চারটি তাজা বোমা। রবিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহ স্টেশনে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। মোতায়েন করা হয় জিআরপি ও আরপিএফ। ঘিরে দেওয়া হয় এলাকা। তারপর বম্ব স্কোয়াডের সদস্যরা ওই বোমাগুলি নিস্ক্রিয় করেন।
রাত তখন ন'টা। প্রথমে যাত্রীদেরই নজরে পড়ে একটি পরিত্যক্ত ব্যাগ। ব্যাগটি পড়ে রয়েছে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের সেকেন্ড ক্লাসের যাত্রী প্রতীক্ষালয়ে। রেলকর্মীদের প্রথমে জানানো হয় বিষয়টি। তারপর খবর দেওয়া হয় জিআরপি, আরপিএফ ও বম্ব স্কোয়াডকে।

প্রতীক্ষালয় থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়। তারপর বম্ব স্কোয়াডের সদস্যরা ব্যাগ পরীক্ষা করে দেখেন তাতে চারটি তাজা বোমা রয়েছে। সেগুলিকে নিস্ক্রিয় করার পর সিল করে দেওয়া হয়েছে প্রতীক্ষালয়টি। তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যাগটি কীভাবে এল ওই জায়গায়, কেই বা রেখে গিয়েছে তা জানার চেষ্টা চালানো হচ্ছে।
প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান, নাশকতা ঘটানোর জন্যই ওই বোমাগুলি রাখা হয়েছিল। পুলিশ খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ। স্টেশনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications