বীরভূমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিস্ফোরণ, ভেঙে পড়ল গোটা বাড়ি, এনআইএ তদন্তের দাবি এলাকাবাসীর
কলকাতা, ৬ জুন : কয়েকদিন আগে খিদিরপুরে একটি বাড়িতে রমরমিয়ে চলা বোমার ব্যবসা হাতেনাতে আটকেছে পুলিশ। তবে এবার খোদ একটি সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটল।
ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে বীরভূমের লোকপুরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বিস্ফোরণের ফলে গোটা বাড়িটিই ভেঙে পড়েছে। শক্তিশালী বোমা ফেটেই এই বিস্ফোরণ বলে মনে করছে পুলিশ।

স্থানীয়রা জানাচ্ছেন, গভীর রাতে প্রবল শব্দ করে বিস্ফোরণ ঘটে বাড়িটি ভেঙে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে প্রশাসনকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এনআইএ তদন্তের দাবি জানান সকলে।
অন্যদিকে লোকপুরের দিকে রওনা দিয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল। গোটা ঘটনা সরেজমিনে তদন্ত করবেন আধিকারিকেরা।












Click it and Unblock the Notifications