খাগড়াগড়ের স্মৃতি উসকে পুরুলিয়ায় বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল ছাদ
পুরুলিয়া, ৯ মে : বর্ধমানের খাগড়াগড়ের স্মৃতি এখনও মানুষের মন থেকে ফিকে হয়ে যায়নি। সেই স্মৃতিকে উসকে এবার পুরুলিয়ার রঘুনাথপুরে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিন হঠাৎই স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের হাটতলা এলাকায় বিস্ফোরণের শব্দে উড়ে যায় বাড়ির ছাদ। বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। যে ভাড়াতেরা থাকতেন তারা বেপাত্তা হয়ে গিয়েছেন। ঘটনায় আকস্মিকতা ও ভয়াবহতা দেখে আতঙ্কিত আশপাশের বাসিন্দারা।

ঘটনার পরই বাড়িটিতে বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়। খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। এছাড়াও পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বাড়ির মালিক অমিত গোস্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়িটি এক ব্যবসায়ী পরিবারকে ভাড়া দেওয়া হয়েছিল বলে তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications