কাটোয়ায় ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ, মৃত ১

ক্লাবের মধ্যে মজুত রাখা ছিল বোমা। সেই বোমা ফেটেই উড়ে গেল ছাদ। ভেঙে পড়ল পুরো বাড়ি।

কাটোয়া, ৭ নভেম্বর : ক্লাবের মধ্যে মজুত রাখা ছিল বোমা। সেই বোমা ফেটেই উড়ে গেল ছাদ। ভেঙে পড়ল পুরো বাড়ি। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল এক গ্রামবাসীরও। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে খাগড়াগড় কাণ্ডের স্মৃতি ভেসে ওঠে স্থানীয়দের মনে।

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার শ্রীবাটি গ্রামের মুসলিমপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লাল্টু শেখ(৪৫)। তিনি ক্লাবের পাশেই বসে ছিলেন। ছাদের একটি চাঁই উড়ে এসে পড়ে লাল্টু শেখের মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

কাটোয়ায় ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ, মৃত ১

এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের বাড়ির দেওয়ালও ফেটে যায়। কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে মৃত ব্যক্তির দেহ। ক্লাব সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আরও ৩০টি তাজা বোমা। স্থানীয়দের অভিযোগ, ক্লাবঘরটির মধ্যে দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজ চলত।

একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবিত ওই ক্লাব। এতদিন সেই করাণেই ভয়ে কেউ মুখ খোলেননি। বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তা ফরেনসিকে পাঠানো হবে।

ঘটনাস্থলে পৌঁছেই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। তদন্ত শুরু হয়েছে। কী কারণে বোমা মজুত করা হয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। ক্লাব সদস্যরা ঘটনার পর থেকেই বেপাত্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+