তুফানগঞ্জের বলরামপুরে তৃণমূল পার্টি অফিসের সামনে বোমা বিস্ফোরণ
ফের বোমা বিস্ফোরনের বলরামপুরে। শনিবার গভীর রাতে ও রবিবার ভোরে একই ঘটনাটি ঘটে।
ফের বোমা বিস্ফোরনের বলরামপুরে। শনিবার গভীর রাতে ও রবিবার ভোরে একই ঘটনাটি ঘটে। তুফানগঞ্জ ১নম্বর ব্লকের বলরামপুর চৌরঙ্গী বাজার ও তৃণমূল কার্যালয়ে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে তুফানগঞ্জ এক বলরামপুর চৌরঙ্গী মোড়ে গভীর রাতে পর পর দুটি বোম্ব বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে এলাকার বাসিন্দাদের।

এরপর রবিবার ভোরে তৃণমূল কার্যালয়ের সামনে দুটি তাজা বোমা দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে বলরামপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে তাজা বোম্ব দুটি নিষ্ক্রিয় করে। প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার গভীর রাতে বলরামপুর দুই নম্বর জিপির শোলধুকরী এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের চার জন কর্মী। ভাঙচুর হয় বেশ কিছু গাড়ি ও বাড়ি। মূলত শোল ধুকরী ক্লাবে গভীর রাতে হই হট্টগোল এর প্রতিবাদ করায় দুই দলের গন্ডগোল এর ঘটনার সূত্রপাত। সেই ঘটনার রেস ধরে দুদিন ধরে বেশ উত্তপ্ত বলরামপুর।
শনিবার সন্ধ্যায় বিজেপি প্রশাসনের অনুমতি ছাড়াই এলাকায় মিছিল করে বলে তৃণমূলের অভিযোগ। এবং এর পাল্টা হিসাবে তৃণমূল এলাকায় বিশাল মিছিল করে। দুই পক্ষের মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে বলরামপুর বাজার এলাকা। তুফানগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পরেই গভীর রাতে চৌরঙ্গীতে বোমা বিস্ফোরণ হয় এবং তৃণমূল কার্যালয়ের সামনে দুটি তাজা বোমা উদ্ধার হয়। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দিকে অভিযোগ করা হয়েছে। তুফানগঞ্জ এক নং ব্লকের সহ সভাপতি সামিউল ইসলাম জানান শান্ত বলরামপুরকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। বলরামপুর এলাকায় বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে দাঁড়াবার জায়গা না পেয়ে পরিবেশ অশান্ত করছে। অপর দিকে বিজেপির তরফ থেকে ঘটনা অস্বীকার করা হয়েছে এবং পুলিশ সঠিক তদন্ত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। গোটা এলাকায় পুলিশ টহল চলছে।












Click it and Unblock the Notifications