মমতা মুম্বইয়ে পা রাখতেই বলিউডে খেলা হবে স্লোগান, অভিষেকের কেন্দ্রে আসছেন বাংলার জামাই সোনু নিগম
মমতা মুম্বইয়ে পা রাখতেই বলিউডে খেলা হবে স্লোগান, অভিষেকের কেন্দ্রে আসছেন বাংলার জামাই সোনু নিগম
আজই মুম্বইয়ে পা রেখেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে আরব সাগরের পার থেকে ভেসে এল খেলা হবে স্লোগান। বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম ভিডিও বার্তায় বললেন খেলা হবে। শীঘ্রই বাংলায় আসছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে সোনু নিগম বাংলায় আসছেন। ডায়মন্ড হারবারে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আসর মাতাবেন সোনু নিগম।

মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
আজই মুম্বই উড়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে ফিরেই মুম্বইয়ে উড়ে যান তিনি। সেখানে বিকেলে পৌঁছেই সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়েছেন তিনি। তারপরে তাঁরসঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। উদ্ধব ঠাকরে অসুস্থ থাকায় তিনি দেখা করতে যেতে পারেননি। আগামিকাল এনসিপি সুপ্রিমো শরপ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন এই দুই নেতা।

রাজ্যে আসছেন সোনু নিগম
মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে পা রাখতেই বলিউডে উঠল খেলা হবে স্লোগান। বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগম ভিডিও বার্তায় গাইলেন খেলা হবে। সেই সঙ্গে জানালেন শীঘ্রই বাংলায় আসছেন তিনি। আগামী ৫ ডিসেম্বর ডায়মন্ড হারবারে হবে এমপি ফুটবল প্রতিযোগিতা। সেই অনুষ্ঠানে গান গাইবেন সোনু। ডায়মন্ড হারবারের এসডি গ্রাউন্ডে আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের। সেখানেই আসর মাতাবেন বলিউড সিঙ্গার। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েই তিনি বাংলায় আসছেন বলে জানিয়েছেন ভিডিও বার্তায়।

সোনুর ভিডিও বার্তা
বাংলার ছেলে না হলেও বাংলার সঙ্গে যোগ রয়েছে সোনু নিগমের। বাংলার জামাই তিনি। কলকাতার মেয়ের সঙ্গেই বিয়ে হয়েছে সোনু নিগমের। ভিডিও বার্তায় জনপ্রিয় শিল্পী বলেছেন, 'হ্যালো ডায়মন্ড হারবার। আমি আপনাদের কাছে ৫ ডিসেম্বর আসছি আমার প্রিয় বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। খুব শিগগিরিই দেখা হবে। খেলা হবে।'
২০১৭ সাল থেকে এই প্রতিযোগিতা হয়ে আসছে ডায়মন্ড হারবারে। যার মূল আয়োজক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই সাসংদ হওয়ার পর থেকে এটি শুরু করেছিলেন। করোনার কারণে ২০২০ সালে সেটা আয়োজন করা যায়নি। একুশের ভোটের জয়ের পর এবার যে অনুষ্ঠান বড় করে বলে তা আগে থেকেই সম্ভাবনা তৈরি হয়েছিল। ডায়মন্ড হারবার লোকসভার মোট ১২৮টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। করোনা বিধি মেনেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিতর্কে সোনু নিগম
বলিউডের নাম করা সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম সোনু নিগম। তিনি একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন। আজান দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তাই নিয়ে সোনু নিগমের বিরুদ্ধে সরব হয়েছিল সোশ্যাল মিডিয়া। কেন মুসলিম না হয়েও আজানের শব্দে ঘুম ভাঙে তাঁর। কেন ধর্মের নামে মাইক ব্যবহার করা হয় এরম একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন বলিউড গায়ক। অযোধ্যায় রাম মন্দির নির্মানে অনুদানও দিয়েছিলেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications