মাথায় এফোঁড়-ওফোঁড় গুলি শুভেন্দুর নিরাপত্তারক্ষীর! কী হঠাৎ ঘটল পুলিশ ব্যারাকে

নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। পুলিশ ব্যারাকেই ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় কাঁথি হাসপাতালে।

নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী পাইলটকার কর্মী শুভব্রত চক্রবর্তী। পুলিশ ব্যারাকেই ঘটনাটি ঘটে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কাঁথি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ব্যক্তিগত কারণে ওই পুলিশকর্মী অবসাদে ভুগছিলেন, জানালেন এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা।

মাথায় ওফোঁড়-ওফোঁড় গুলি শুভেন্দুর দেহরক্ষীর! কী হঠাৎ ঘটল পুলিশ ব্যারাকে

দীর্ঘদিন ধরেই মন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী ছিলেন মহিষাদলের সরবেরিয়ার বাসিন্দা শুভব্রত। শনিবার সকালে কাঁথির ব্যারাকে থাকাকালীন এই ঘটনাটি ঘটান বছর ৪০-এর ওই পুলিশকর্মী। সেই সময় ব্যারাকে দুই সহকর্মী ছিলেন বলে জানা গিয়েছে।

গত বেশ কয়েকদিন ধরে অবসাদের মধ্যে ছিলেন বলে জানিয়েছেন সহকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে শুভব্রত অবসাদে ভুগছিলেন। জামার পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার থেকে তার পুজোর ছুটি শুরু হওয়ার কথা ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+