দিঘায় সি-বিচ থেকে জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
সোমবার সকালে দিঘার সমুদ্রতট থেকে দুই যুবকের দেহ উদ্ধার। মৃতদের একজনের নাম সনু চৌধুরী এবং অপরজন হলেন অঙ্কিত আগরওয়াল।
সোমবার সকালে দিঘার সমুদ্রতট থেকে দুই যুবকের দেহ উদ্ধার। মৃতদের একজনের নাম সনু চৌধুরী এবং অপরজন হলেন অঙ্কিত আগরওয়াল।

সনুর বাড়ি উত্তর ২৪ পরগনায় এবং অঙ্কিতের বাড়ি ঝাড়খণ্ডে বলে জানা গিয়েছে। দিঘা থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সমুদ্রতট থেকে দুই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। অনুমান, সমুদ্রে তলিয়ে গিয়েই তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সনু চৌধুরী(১৮) রবিবার দিঘার জগন্নাথ ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। রবিবারই সনু-সহ ৪০ জনের একটি দল উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া-শ্যামনগর থেকে দিঘায় বেড়াতে যায়। দলের সদস্যদের তরফে থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল।
অপর মৃত যুবক হলেন ঝাড়খণ্ডের কালিদি থানা এলাকার কাদরমায়। নাম অঙ্কিত আগরওয়াল(১৭)। রবিবার উদয়পুরের কাছে স্নানে নেমে নিখোঁজ হয়ে যায় সে ।












Click it and Unblock the Notifications