লোকাল ট্রেনে ট্রলির ভিতরে উদ্ধার দেহ, চাঞ্চল্য মেচেদায়

লোকাল ট্রেনে ট্রলির ভিতরে উদ্ধার দেহ, চাঞ্চল্য মেচেদায়

পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনে একটি লোকাল ট্রেনের কামরা থেকে পাওয়া একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের মৃতদেহ। ওই যুবকের পরিচয় জানা যায়নি। তবে রেল পুলিশ জানায় যে এই মৃতদেহের শরীরে নানা জায়গা ক্ষত বিক্ষত। তাদের অনুমান প্রমাণ লোপাট করার জন্য অন্য কোথাও ওই যুবকে খুন করা হয়েছে। তারপর তার দেহ মুচড়ে ট্রলি ব্যাগের ভেতর রেখে দেওয়া হয়।

লোকাল ট্রেনে ট্রলির ভিতরে উদ্ধার দেহ, চাঞ্চল্য মেচেদায়

৩৬ চায়না টাউন সিনেমাতে অভিনেতা জনি লিভার চলন্ত ট্রেনে একটি বড়ো ট্রলি ব্যাগ পেয়েছিলেন। সেটি খুলতেই পাওয়া যায় এক মহিলার মৃতদেহ। তারপর কীভাবে ওই রহস্য সমাধান করা হয় তা ওই সিনেমা যারা দেখেছেন তারাই জানেন।

এইবার একইভাবে একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের মৃতদেহ। তবে কোন যাত্রী না, যারা ট্রেন সাফাইকর্মী তারাই এই দেহ দেখে রেল পুলিশকে খবর দেয়।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হাওড়া থেকে মেচেদা লাস্ট লোকাল ট্রেন আসার পর সেটি কারশেডে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার সকালে সাফাইকর্মীরা কামরাগুলি পরিষ্কার করার সময়ে একটি কামরায় ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে। সন্দেহ হওয়ায় ও খানিকটা কৌতুহল বশে তারা এই ব্যাগটি খুলতেই বেরিয়ে আসে ওই মৃতদেহ। তারা রেলপুলিশকে জানায়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য পাঠিয়েছে। পাশাপাশি এটি কার মৃতদেহ ও কোথায় এবং কী কারণে এই খুনের ঘটনা তা তদন্ত করে দেখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+