বাঁকুড়া হাসপাতালের সামনে একটি নর্দমা থেকে দেহ উদ্ধার
বাঁকুড়া হাসপাতালের সামনে একটি নর্দমা থেকে দেহ উদ্ধার
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে একটি নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। সকাল থেকেই দীর্ঘ ক্ষণ নর্দমার মধ্যে পড়ে ছিল মৃতদেহটি। পরে পুলিশ এসে মৃতদেহ তুলে নিয়ে গিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

এই মৃতদেহটি কার তা জানার চেষ্টা করছে পুলিশ। এই হাসপাতাল থেকে কোনও রোগী নিখোঁজ রয়েছে কী না তাও দেখা হচ্ছে। জানা গিয়েছে যে সোমবার সকালে ওই হাসপাতালে ঢোকার মুখে আউটডোরের সামনে নর্দমার মধ্যে থেকে পচা গন্ধ বার হচ্ছিল। তখনই হাসপাতালে আসা লোকজন দেখে যে নর্দমার মধ্যে একজনের মৃতদেহ পড়ে আছে।
হাসপাতালের কেউ এই মৃতদেহটি তুলে নিয়ে না গেলেও পুলিশ এসে মৃতদেহ তুলে নিয়ে গিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তাদের ধারণা যে অন্তত দুই দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।












Click it and Unblock the Notifications