কেষ্টপুরে বহুতলে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
কেষ্টপুরের প্রফুল্ল কাননে একটি বহুতল থেকে উদ্ধার হল বধূর ঝুলন্ত দেহ। গিরিরাজ অ্যাপার্টমেন্ট নামে বহুতলটির বাসিন্দারা আজ সকালে পচা গন্ধ পেয়ে পুলিসে খবর দেন।
কেষ্টপুরের প্রফুল্ল কাননে একটি বহুতল থেকে উদ্ধার হল বধূর ঝুলন্ত দেহ। গিরিরাজ অ্যাপার্টমেন্ট নামে বহুতলটির বাসিন্দারা আজ সকালে পচা গন্ধ পেয়ে পুলিসে খবর দেন। বাগুইআটি থানার পুলিস গিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে বধূর দেহ উদ্ধার করে।

বধূর মৃত্যু কয়েকদিন আগেই ঘটেছে বলে অনুমান করছে পুলিস। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেহে পচন ধরে গিয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন দম্পতি।
২৬ জুলাই শেষবার বধূর স্বামীকে দেখতে পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন অ্যাপার্টমেন্টের বাসিন্দারা। খুন না আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।












Click it and Unblock the Notifications