মহিষাদলে রূপনারায়ণ নদের ধারে উদ্ধার যুবকের দেহ
মহিষাদলে রূপনারায়ণ নদের ধারে উদ্ধার যুবকের দেহ
সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গেঁওখালিতে রূপনারায়ণ নদের পাশ থেকে উদ্ধার করা হয় এক যুবকের অর্ধ দগ্ধ মৃতদেহ। মৃতের পরিচয় জানা যায় নি।

পুলিশ জানায় যে এই যুবকের হাত পা বাঁধা ছিল গলাতেও দড়ির ফাঁস লাগানো ছিল। এই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ জানায় যে মৃতের পরিচয় জানা গেলেই কেন এই খুন তা বোঝা যাবে।
এই দিন সকালে রূপনারায়ণ নদের পাশ দিয়ে মর্নিং ওয়াক করতে যাওয়া এলাকার লোকজন, গেঁওখালি থেকে আশ্রম যাওয়ার রাস্তায় , নদের পাশে মৃতদেহ দেখতে পান। তারাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।












Click it and Unblock the Notifications