Jaynagar Child Murder: জয়নগর কাণ্ডে নাবালিকার দেহ নিয়ে যাওয়া হচ্ছে এইমসে, সিবিআই তদন্ত চায় পরিবার

Jaynagar Child Murder: জয়নগরের নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত আজ সোমবার কল্যাণী এইমস হাসপাতালে হবে। রবিবারই কল্যাণী এইমসে দেহ ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সকাল ১১ টা ৪৫ মিনিটের মধ্যে সেখানে পৌঁছানোর কথা বলা হয়। সেই অনুযায়ী সকালে কাঁটাপুকুর মর্গ থেকে জয়নগরের নিহত নাবালিকার দেহ বের হয়।

একেবারে কড়া নিরাপত্তায় এই মুহূর্তে দেহ নিয়ে যাওয়া হচ্ছে এইমসে। সেখানে পুলিশের তরফে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে আশেপাশের রাস্তা। কাউকে সামনে যেতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা। শববাহী গাড়ির সামনে এবং পিছনে একাধিক পুলিশের গাড়ি রয়েছে (Jaynagar Child Murder) ।

Jaynagar

আরজি কর হাসপাতালের ঘটনায় মানুষের মধ্যে দাগ কেটেছে ব্যাপক ভাবে। ঘটনার দুমাস কেটে গেলেও এখনও বিচার আসেনি। রাস্তায় নেমে দিনের পর দিন চলছে বিক্ষোভ। বিচার সহ একাধিক দাবিতে আমরণ অনশনের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যেই জয়নগরে ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা। দেবীপক্ষে এই ঘটনা ঘিরে একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। দফায় দফায় উত্তেজনা তৈরি হয় জয়নগরে।'

এই ঘটনায় আরও একবার আদালতের প্রশ্নের মুখে পড়ে পুলিশ প্রশাসন। ধর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও কেন পকসো আইনে মামলা হয়নি, মামলার শুনানিতে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়ে যায় পুলিশ প্রশাসন। রেই বিষয়ে দীর্ঘ সওয়াল জবাব শেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়নগরকাণ্ডে পকসো আইন পুলিশকে যুক্ত করার নির্দেশ দেয়। শুধু তাই নয়, কল্যাণী এইমসে এসিজেএমের উপস্থিতিতে নাবালিকার দেহ ময়নাতদন্তের নির্দেশও দেওয়া হয়।

আর সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিওয়েছে। তবে পুলিশের তদন্তে যে কোনও আস্থা নেই তা স্পষ্ট করে দিয়েছে নিহত নাবালিকার বাবা। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের অভিযোগও করা হয়েওছে পরিবারের তরফে। আরজি কর কাণ্ডের মতোই ধর্ষণের ঘটনা আড়াল করার চেষ্টা পুলিশ করেছে বলেও দাবি।

নিহত নাবালিকের পরিবারের দাবি, সকালে দেহ উদ্ধার হয়, কিন্তু দেখা যায় যে জায়গা থেকে দেহ উদ্ধার করা হয়েছে সেখানে ব্যারিকেড করা হচ্ছে দুপুর ১২ টার পর। এই তো অবস্থা। পুলিশের তরফে কোনও আস্থা নেই। সিবিআই তদন্তের দাবি পরিবারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+