শিয়ালদহ কোলে মার্কেটের এলাকায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

শিয়ালদহ কোলে মার্কেটের এলাকায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

শিয়ালদহ স্টেশনের কোলে মার্কেটের কাছে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শিয়ালদহ কোলে মার্কেটের এলাকায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পুলিশ জানিয়েছে, এদিন কোলে মার্কেট এ আশা সবজি মাছ ব্যবসায়ীরা সকালে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হবে ঘটনাস্থলে আসে মুচিপাড়া থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ এও জানিয়েছে, এখনো পর্যন্ত উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক চল্লিশ বছর হবে। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে পারিবারিক বিবাদের জেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে। তবে এটা খুন না আত্মহত্যা, তার তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ।

আবার করোনা পরিস্থিতিতে লকডাউন এর কারণে কাজ হারিয়ে আত্মহত্যার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সবমিলিয়ে এদিন অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে সন্দেহ দানা বাঁধছে। শিয়ালদার মতো জায়গায় প্রকাশ্যে ওইভাবে কিভাবে এ কাজ হতে পারে তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+