দু'দিন ধরে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার বসিরহাটের ভেরি থেকে
দু'দিন ধরে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার বসিরহাটের ভেরি থেকে
দু'দিন ধরে নিখোঁজ থাকার পর হাড়োয়ার মেছোভেরি থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। শুক্রবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুন্সিঘেরি কলোনি পাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৪৫ এর লক্ষন সর্দার বুধবার সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যায়। তার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এদিন ভোররাতের মৎস্যজীবীরা ভেড়িতে মাছ ধরতে গেলে মৃতদেহটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মেছোভেরি থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পরিবার সূত্রে খবর, গত ১৫ বছর আগে তার স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর লক্ষন সর্দার একাকীত্ব ও হতাশায় সঙ্গে জড়িয়ে পরেন। এরপরে নেশাগ্রস্ত হয়ে পড়েন।
তারপর বুধবার সন্ধ্যা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শুক্রবার ভোররাতে ওই এলাকার দিয়ে চাষিরা মেছোভেড়ি দিয়ে যাওয়ার সময় তাদের চোখে পড়ে একটি মৃতদেহ ভাসতে তারপর কর্মরত মেছোভেড়ির পাহাড়াদাররা হাড়োয়া থানায় খবর দেন। মৃতদেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে হাড়োয়া থানার পুলিশ। কি কারনে মৃত্যু? কেন মেছোভেরির মধ্যে থেকে ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া গেল? এটা আত্মহত্যা? না খুন? পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।












Click it and Unblock the Notifications