দুবাইয়ে নদিয়ার যুবকের রহস্য মৃত্যু! বাড়িতে ফিরল দেহ
দুবাইয়ে নদিয়ার শ্রমিকের রহস্য মৃত্যু। খুনের অভিযোগ করেছে পরিবার। ঘটনার ১৪ দিন পর মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে দেহ ফিরেছে।
দুবাইয়ে নদিয়ার শ্রমিকের রহস্য মৃত্যু। খুনের অভিযোগ করেছে পরিবার। ঘটনার ১৪ দিন পর মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে দেহ ফিরেছে।

পরিবারের তরফে জানা গিয়েছে, বছর দেড়েক আগে হোগলবেড়িয়ার পুচাইডাঙা গ্রাম থেকে কাজের সন্ধানে দুবাই গিয়েছিলেন মহিবুল খান। আটই অগাস্ট এক সহকর্মী বাড়িতে ফোন করে মহিবুলের মৃত্যুর খবর জানান।
দেড় বছর আগে দুবাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন বছর ৩৮-এর মহিবুল খান। পরিবারের দাবি, ৫ অগাস্ট শেষবার মহিবুলের সঙ্গে কথা হয়েছিল। ৮ অগাস্ট এক সহকর্মী মহিবুলের ফোন থেকেই দাদার ফোনে ফোন করেন। তখনই মহিবুলের মৃত্যুর খবর জানানো হয়েছিল। বলা হয়েছিল, ৭ অগাস্ট মহারাষ্ট্র ও হায়দরাবাদের দুই যুবক মহিবুলকে খুন করেছে। যদিও খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার। ঘটনার পিছনে রহস্যও দেখছে পরিবার।
মহিবুলের দেহ দুবাই থেকে আনতে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রের দ্বারস্থ হয়েছিল মৃত মহিবুলের পরিবারের লোকজন। মহুয়া মৈত্র বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। মঙ্গলবার সকালে গ্রামে বাড়িতে ফেরে দেহ।












Click it and Unblock the Notifications