মালদহে নৌকাডুবি, বিসর্জনের রাতে তিন শিশুর মৃত্যু

দশমীর রাতে মালদহ জেলার বৈষ্ণবনগরে নৌকা ডুবে মৃত্যু হয়েছে তিন শিশুর। বুধবার সকালে তাদের দেহ উদ্ধার করা হয়।

দশমীর রাতে মালদহ জেলার বৈষ্ণবনগরে নৌকা ডুবে মৃত্যু হয়েছে তিন শিশুর। বুধবার সকালে তাদের দেহ উদ্ধার করা হয়। দশমীর রাতে নৌকা করে প্রতিমা দর্শন করতে গিয়েছিলেন কয়েক জন। সেই সময়ে কৃষ্ণপুরের কাছে বিপত্তি ঘটে । এই এলাকা জলে প্লাবিত। সেখানে উলটে ডুবে যায় নৌকাটি। রাতে মালদহ থেকে ডুবুরিরা যায়। বুধবার সকালে এই তিন শিশুর দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মালদহে নৌকাডুবি, বিসর্জনের রাতে তিন শিশুর মৃত্যু

নৌকা ডুবে গেলে পড়ে যায় যাত্রীরা। বাকিরা উঠে এলেও নিখোঁজ ছিল এই তিন শিশু। বুধবার সকালে তল্লাশি চালিয়ে তাদের দেহ উদ্ধার করা হয়।

এই থানার ওসি সঞ্জয় বিশ্বাস জানিয়েছেন যে মৃতদের নাম ধিরাজ মন্ডল (১১) জুলি মন্ডল (৬) ও প্রেমকুমার মন্ডল (৪)।

অন্যদিকে নদিয়া জেলার পলাশিপাড়া এলাকায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে তলিয়ে যায় শুভঙ্কর মন্ডল (২৫) নামের এক যুবক। জলঙ্গি নদীর জল বেড়েছে সেখানে দশমীর রাতে বিসর্জন দিতে গিয়ে তলিয়ে যায় এই যুবক। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+