নববর্ষেই খুশির খবর চাকরিপ্রার্থীদের জন্য, ১২ হাজার শূন্যপদে নিয়োগ জানুয়ারিতেই
এবার মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকাও প্রকাশ প্রায়। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করে দেওয়া হবে।
নতুন বছরই সুসংবাদ বয়ে আনছে শিক্ষক পদপ্রার্থীদের জন্য। আইনি জটিলতা কাটিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির প্যানেল প্রকাশিত হয়েছে। এবার মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকাও প্রকাশ প্রায় নিশ্চিত। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করে দেওয়া হবে। ফলে বছরের শুরুতেই ১২ হাজার শূন্যপদ পূরণের সম্ভাবনা। বর্ষবরণের পরই ১২ হাজার যুবক-যুবতী বেকারত্বের অবসান ঘটবে।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, নবম ও দশম স্তরে ১২ হাজার শূন্যপদ রয়েছে। সেই পদের জন্য ইন্টারভিউ চলছিল। সেই প্রক্রিয়া এই সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে। পর্ষদ জানিয়েছে, নতুন বছরেই চালিকা প্রকাশ করে দেওয়া হবে। তবে নিয়োগের জন্য আদালতের নির্দেশের অপেক্ষায় থাকতে হবে। সেই আইনি জটিলতাও শীঘ্রই মিয়ে যাবে বলে মনে করছে পর্ষদ।
নভেম্বরেই উচ্চমাধ্যমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। একইসঙ্গে মাধ্যমিকের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এবার তাও নিশ্চিত করল পর্ষদ। উল্লেখ্য, দুই স্তরেই ফল প্রকাশ হয়েছিল মে মাসে। কিন্তু মামলার জটে তা আটকে যায়। স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে, একাদশ-দ্বাদশ শ্রেণির পর মাধ্যমিকেরও ইন্টারভিউ প্রক্রিয়া শেষের পথে। এদিন পর্ষদের এই ঘোষণায় খানিক স্বস্তি মিলেছে চাকরিপ্রার্থীদের।












Click it and Unblock the Notifications