Bangla Bandh: সাত সকালে ট্রেন অবরোধ হুগলিতে, বালুরঘাটে জাতীয় সড়ক অবরোধ সুকান্ত মজুমদারের
Bangla Bandh: সাত সকালে ট্রেন অবরোধ হুগলিতে, উত্তরবঙ্গে সরকারি বাস আটকালো বিজেপি
পুরভোটে অশান্তির অভিযোগে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। সকাল থেকে জেলায় জেলায় তার প্রভাব পড়তে শুরু করেছে। বালুরঘাটে সরকারি বাসস্ট্যান্ডে বাস আটকালেন বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বিজেপি বিধায়ক। পুলিশ জোর করে বিজেপি কর্মীদের রাস্তা থেকে তুলে দেওয়া হয়। হুগলি স্টেশনেও ট্রেন অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা।

রাজ্যের ১০৭টি পুরসভা ভোটেতুমুল অশান্তির অভিযোগে আজ রাজ্যে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সাত সকালে বালুরঘাটে রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ জোর করে অবরোধ তোলার চেষ্টা করে। এই নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিজেপি নেতা কর্মীদের সঙ্গে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর জোর করে সেখান থেকে বিজেপি কর্মীসমর্থকদের তুলে দেয় পুলিশ।
অন্যদিকে কোচবিহারেও সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীসমর্থকরা। তাঁরা আটকে দিয়েছিলেন সরকারি বাস। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আবার কোচবিহারে পাল্টা বনধ বিরোধী মিছিল বের করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। তবে সকাল থেকে কোচবিহারে দোকান বাজার বন্ধ রয়েছে। রাস্তায় যানচলাচলও তেমন করছে না। অন্যদিকে হুগলিতেও সকালে স্টেশনে রেল অবরোধ করেন বিজেপি কর্মীরা। সকাল ৭টা ১০মিনিটের ব্যান্ডেল লোকাল আটকে দেওয়া হয়। তার জেরে হাওড়া এবং বর্ধমান মেনলাইনের ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে পড়েছিল।
অন্যদিকে আবার হাওড়াতেও সকাল ৮টা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরা রাস্তা অবরোধ করলে পুলিশ অবরোধ তোলার চেষ্টা করে। এই নিয়ে শুরু হয় ধস্তাধস্তি। বিজেপি কর্মী সমর্থকদের জোর করে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ফের বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Recommended Video
এদিকে বিজেপির ডাকা বনধ কোনও ভাবে কার্যকর করতে দেওয়া হবে না। সব কিছু স্বাভাবিক থাকবে এমনই দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শহর কলকাতায় সব খোলা রয়েছে। এখনও পর্যন্ত শহরে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে গতকালই ঘোষণা করা হয়েছে, কর্মনাশা বনধ কোনও ভাবে সমর্থন যোগ্য নয়। রাজ্যে সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে। সরকারি দফতরে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে বনধের দিন অফিস না হলে কর্মজীবন থেকে একটি দিন বাদ যাবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications