মিউনিখে বিএমডব্লিউ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক, বিনিয়োগের আশায় রাজ্য

কলকাতা, ৬ সেপ্টেম্বর : জার্মানির মিউনিখে রাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার বিশেষ বৈঠক করলেন বিএমডব্লিউ (BMW) শীর্ষ কর্তারা। অর্থমন্ত্রী অমিত মিত্র সাংবাদিক বৈঠক করে জানান, রাজ্যে ইলেকট্রিক গাড়ি ও ইলেকট্রিক বাইক প্রকল্পের জন্য উৎসাহ প্রকাশ করেছেন বিএমডব্লিউ কর্তৃপক্ষ। রাজ্যের তরফে জানানো হয়েছে রাজ্যে বিনিয়োগ করতে চাইলে সব ধরনের সাহায্য করবে সরকার।

অমিত মিত্র আরও জানান, এদিনের বৈঠকে বিএমডব্লিউ কর্তৃপক্ষ মোট তিনটি বিষয়ের উপরে বিস্তারিত তথ্য রাজ্যের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। বিএমডব্লিউ কি কি প্রকল্পের উপরে কাজ করছে, সারা বিশ্বে আগামী দিনে বিএমডব্লিউ কি প্রকল্প নিয়ে আসতে চলেছে এবং শুধুমাত্র ভারতের জন্য কি কি প্রকল্পের উপরে কাজ করতে চাইছেন এই বিষয়গুলির বিস্তারিত বিবরণ দেওয়া হয় রাজ্যের প্রতিনিধিদের।

মিউনিখে বিএমডব্লিউ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক, বিনিয়োগের আশায় রাজ্য

অর্থমন্ত্রী অমিত মিত্র এদিন বিএমডব্লিউ কারখানাও ঘুরে দেখেন। এদিনের বৈঠক নিয়ে যথেষ্ট আশাবাদী অর্থমন্ত্রী। তিনি জানান, বিএমডব্লিউ কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের তরফ থেকে যোগাযোগ রাখা হবে। সেজন্য দুপক্ষেরই একজন করে বিশেষ প্রতিনিধি ঠিক করারও কথা বলা হয় রাজ্যের তরফে।

অমিত মিত্র আরও বলেন, রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে বিএমডাব্লিউ কর্তৃপক্ষ সম্তোষ প্রাকাশ করেছেন। এদিনের বৈঠকে আরও ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান। তবে সাংবাদিকদের সংশ্লিষ্ট এই বিষয়ে কোনও তথ্য জানাতে চাননি অর্থমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+