পাট শিল্প বাঁচাতে মমতার উদ্যোগকে সাধুবাদ, ফের জল্পনা বাড়ালেন অর্জুন
পাট শিল্প বাঁচাতে মমতার উদ্যোগকে সাধুবাদ, ফের জল্পনা বাড়ালেন অর্জুন
ফের জল্পনা বাড়ালেন বিজেপি সাংসদ অর্জুন সিং। পাট শিল্প বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিকে সাধুবাদ জানিয়েছেন তিনি। ব্যারাকপুরের বিজেপি সাংসদের এই মন্তব্যে নতুন করে জল্পনা বাড়িয়েছে। কয়েকদিন আগেই পাট শিল্প বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছিলেন তিনি। তারপরেই অর্জুন সিংয়ের তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনার পারদ চরমে উঠেছিল।

ফের মমতার স্তুতি
ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি শুরু করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পাট শিল্প বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাতেই আরও জল্পনা বেড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশংসার জেরে অর্জুন সিংয়ের তৃণমূল কংগ্রেসে ফেরা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিেয়ছে। এর আহে পাট শিল্প বাঁচাতে প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রীর সমালোচনা এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছিলেন। তাতে তাঁর দলবদলের জল্পনা শুরু হয়েছিল। কিন্তু তা উড়িয়ে দিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।

অর্জুন সিংয়ের হুঁশিয়ারি
পাট শিল্প বাঁচাতে সরাসরি মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। কিন্তু তাতে বরফ গলেনি। উল্টে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ। তিনি বলেছেন, ৯ মে পর্যন্ত অপেক্ষা করব। পাটশিল্প নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠক ফলপ্রসূ না হলে আন্দোলন ঠেকানো যাবে না।' রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অর্জুনের ক্ষোভ েমটাতে পীযূষ গোয়েল দিল্লিতে ডেকে তাঁকে কথা বলেছিলেন। তারপরেই জল্পনা শুরু হয়েছিল তাহলে বোধ হয় এবার ক্ষোভ মিটেছে।

তৃণমূলে যোগদানের জল্পনা
একুশের ভোটের পর বিজেপির ভরাডুবি ঘটেছে বঙ্গে। ভোটের আগে যে তৃণমূল কংগ্রেস নেতারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তাঁরা অনেকেই আবার ফিরে এসেছে ঘাসফুল শিবিরে। সেই তালিকায় মুকুল রায় থেকে শুরু রাজীব বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। তবে অর্জুন সিং কিন্তু এখনও বিজেপি শিবিরের হয়ে লড়ে যাচ্ছে। বারবার ঘাত প্রতিঘাত হয়েছে শাসক দলের সঙ্গে কিন্তু বিজেপি ছাড়ার কথা বলেননি তিনি। তবে সম্প্রতি অর্জুন সিংয়ের একের পর এক মন্তব্য জল্পনা বাড়িয়েছে। যদিও বিজেপি সাংসদ নিজে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

আসছেন অমিত শাহ
আগামিকাল রাজ্যে আসছেন অমিত শাহ। একুশের ভোটের পর অমিত শাহের প্রথম রাজ্য সফর। দলের অন্দরে বিদ্রোহ যখন চরমে তখন অমিত শাহের এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈকিত মহল। বঙ্গ বিজেপির অন্দরে একের পর এক বিদ্রোহ জেগে উঠেছে। প্রকাশ্যে একের পর এক বিজেপি নেতা বিদ্রোহ ঘোষণা করেছেন। এমনকী দলে পদ ছাড়তে শুরু করেছে একাধিক বিজেপি নেতা।












Click it and Unblock the Notifications