নির্বাচনে ব্যস্ত সবাই! রক্তের আকাল জলপাইগুড়িতে
জলপাইগুড়ি জেলার একমাত্র ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল। ভোগান্তি জলপাইগুড়ির তিনটি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিবারের সদস্যদের।
জলপাইগুড়ি জেলার একমাত্র ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল। ভোগান্তি জলপাইগুড়ির তিনটি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিবারের সদস্যদের।
এক বোতল রক্তের জন্য কেউ ঘুরছেন ৫ দিন থেকে আবার কেউ ঘুরছেন ১০দিন ধরে। শেষমেষ ব্লাড ব্যাঙ্কে রক্ত না পেয়ে একই গ্রুপের ডোনার এনে রক্ত নিতে হচ্ছে রোগীকে। যাঁরা তা পারছেন না, তাদের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। অপর দিকে রক্ত না পেয়ে রোগীদের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আগামী ১৮ এপ্রিল নির্বাচন। তাই নির্বাচনের আচরণবিধি লাগু রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ভোট প্রচারেই ব্যস্ত রয়েছে। সে কারণেই মূলত রক্তের সংকটের তৈরি হয়েছে। জলপাইগুড়ি জেলার এই একমাত্র ব্লাড ব্যাঙ্ক থেকে প্রতিদিন গরে ৫০ থেকে ৬০ ইউনিট রক্ত সরবরাহ করা হয়। জলপাইগুড়ি সদর হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল-সহ জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে রক্ত সরবরাহ করা হয় এই ব্লাড ব্যাঙ্ক থেকে। ব্লাড ব্যাঙ্ক সূত্রের খবর নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রক্তের আকাল মিটবে না।
[আরও পড়ুন: নেই কুকুরের কামড়ের ভ্যাক্সিন! হাহাকার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে]
রক্তের আকাল সম্পর্কে জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার বলেন, তাদের ব্লাড ব্যাঙ্কে পজেটিভ গ্রুপের রক্ত আছে। কিন্তু নেগেটিভ গ্রুপের রক্তের আকাল রয়েছে। সে কারণেই রোগীর পরিবারের সদস্যদের বলা হয়েছে, ডোনার দিয়ে রক্ত নেওয়ার জন্য।












Click it and Unblock the Notifications