তৃণমূলে ভাঙন অব্যাহত ভোটের পরও, ব্লক যুব সভাপতি দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে

এবার পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে ভাঙন যে নিছক লোক দেখানো নয়, সে প্রমাণ দিয়েছে নির্বাচনী ফল।

এবার পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে ভাঙন যে নিছক লোক দেখানো নয়, সে প্রমাণ দিয়েছে নির্বাচনী ফল। ভোট শেষের পরও সেই ভাঙন অব্যাহত। এবার আর শুধু কর্মী-সমর্থক নয়। একেবারে তৃণমূলের ব্লকস্তরে থাবা বসাল বিজেপি।

তৃণমূল ছেড়া বিজেপিতে যোগ দিলেন যুব তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যকরী সভাপতি শেখ বাবলু। তিনি তাঁর অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দেন। জেলা বিজেপি সূত্রে জানানো হয়েছে, প্রায় ৫ শতাধিক কর্মী এদিন যোগ দেন বিজেপিতে। এর ফলে জেলায় বিজেপি আরও শক্তিশালী হল। জেলা বিজেপির কার্যালয়েই তাঁদের হাতে পতাকা তুলে দেন জেলা সভাপতি সুখময় শতপথী।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ব্লক যুব সভাপতির

এবার ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বিজেপি তাক লাগানো ফল করে। ফলস্বরূপ এই জেলায় তৃণমূল যে ক্ষয়িষ্ণু তা প্রকট হয়েই গিয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের অসুখ ধরতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন জঙ্গলমহলে। তার আগেই অবশ্য বিজেপি তৃণমূলে ভাঙন ধরিয়ে কড়া বার্তা দিল মুখ্যমন্ত্রীকে।

বিজেপি ঝাড়গ্রাম জেলায় ২৪টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে। ২টি পঞ্চায়েত সমিতি দখল করেছে। আবার তিনটি জেলা পরষদ আসনেও জয়ী হয়েছে। এই ফল মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে তৃণমূল নেতৃত্বের। সেই কারণেই মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই আসছেন জঙ্গলমহল সফরে। কেন স্বল্পদিনেই জঙ্গলমহলের মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

এমনকী পঞ্চায়েতের পরও তৃণমূলের ধস-রোগ সারেনি। দলত্যাগী জামবনির কাপগাড়ির তৃণমূল নেতার অভিযোগ, তাঁদেরকে টিকিট না দিয়ে পছন্দের লোককে পঞ্চায়েতের টিকিট দিয়েছে। তার প্রতিবাদেই এই দলবদল। দলের সঙ্গে বেইমানি করব না বলেই ভোটের আগে দল ছাড়িনি। ভোট মিটতেই আমরা সিদ্ধান্ত নিই দলবদলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+