Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তমলুকে মজুত থাকা বাজিতে বিস্ফোরণ, ৩ শিশুসহ আশঙ্কাজনক ৬

তমলুকে বাজির আগুনে জখম কমপক্ষে ১৫। সকলেই ভর্তি তমলুক জেলা হাসপাতালে। ৩ শিশু সব ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

তমলুকে বাজির আগুনে জখম কমপক্ষে ১৫। সকলেই ভর্তি তমলুক জেলা হাসপাতালে। ৩ শিশু সহ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

তমলুকে মজুত থাকা বাজিতে বিস্ফোরণ, ৩ শিশুসহ আশঙ্কাজনক ৬

রবিবার রাতে তমলুকের জামিট্যা গ্রামে জগদ্ধাত্রী পুজোর বাজির মহড়া চলছিল। সেই সময় ফানুসও ওড়ানো হয়। এই সময় ফানুসের আগুন গিয়ে পড়ে মজুত রাখা বাজিতে। সেই সময়ই বিস্ফোরণ হয়। জখম ১৫ জনকে সঙ্গে সঙ্গে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ শিশুসহ ৬ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্রের খবর, আরও বেশ কয়েকজন ঘটনায় আহত হয়েছেন। তবে তাদের আশপাশের হাসপাতালগুলি থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ঘটনার তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ। কেউ নির্দিষ্টভাবে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+