বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, শুধু রাজনৈতিক চাপানউতোর
বীরভূম জেলার দুবরাজপুর এলাকার এক তৃণমূল কংগ্রেস নেতার বাডিতে বিস্ফোরণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।একে অপরকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি।
বীরভূম জেলার দুবরাজপুর এলাকার এক তৃণমূল কংগ্রেস নেতার বাডিতে বিস্ফোরণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।একে অপরকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। মঙ্গলবার দুবরাজপুর এলাকার মহম্মদপুর গ্রামে এক তৃণমূল কংগ্রেসের নেতার ঘরে ওই বিস্ফোরণ হয় । তবে ঘরে কেউ ছিলেন না সেই সময়।

তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মন্ডলের দাবি সিপিএম থেকে যারা বিজেপি দলে এসেছে তারাই এই বোমা রাখে। অভিযোগ উরিয়ে বিজেপি নেতা শ্যামপদ মন্ডলের দাবি তৃণমূলের লোকজন বোমা মজুত করে রাখছে এবং তাদের নামে মিথ্যা অভিযোগ করছে।
এর আগে এই জেলার সদাইপুর এবং কাকরতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে বিস্কোরণ হয় । এই নিয়ে তিন সপ্তাহে এটি তৃতীয় ঘটনা । কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications