বীরভূমে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ
বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে হইচই কাণ্ড ঘটল বীরভূমে।
বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে হইচই কাণ্ড ঘটল বীরভূমে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বেশ কয়েকটি বাড়ির ছাদ বিস্ফোরণে উড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে লাভপুরের পূণ্যগ্রামে।

স্থানীয় সূত্রে খবর, এলাকায় বেআইনি বাজির কারখানায় রমরমিয়ে কাজ চলছিল। মজুত রাখা ছিল গ্যাস সিলিন্ডার। তা ফেটেই আগুন লেগে যায়। সঙ্গে বারুদ থাকায় আগুন ও বিস্ফোরণের তীব্রতা অনেক দূর থেকে টের পাওয়া গিয়েছে।
পুলিশ আসার আগে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। আগুন নেভানোর চেষ্টা করা হয়। পুলিশের নাকের ডগায় এতবড় বেআইনি বাজির কারখানা কীভাবে চলল, কতদিন ধরে চলল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশ এসে তদন্ত চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা গোটা ঘটনায় ক্ষুব্ধ। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications