বর্ধমানে সেনা ছাউনির অদূরে বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, আহত ৩

বর্ধমানের বুদবুদে একটি গ্রামে বাড়ির ভিতরে বিস্ফোরণে আহত হলেন অন্তত তিনজন। এঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। পুলিশ খবর পেয়ে তদন্তে নেমেছে।

বর্ধমানের বুদবুদে একটি গ্রামে বাড়ির ভিতরে বিস্ফোরণে আহত হলেন অন্তত তিনজন। এঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। পুলিশ খবর পেয়ে তদন্তে নেমেছে।

বর্ধমানে সেনা ছাউনির অদূরে বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, আহত ৩

এই ঘটনাস্থলের অদূরেই রয়েছে পানাগড়ের সেনা ছাউনি। তার কাছাকাছি বিস্ফোরণ ঘটায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এই এলাকা থেকে সেনা ছাউনির দূরত্ব এক কিলোমিটারের মতো।

স্থানীয় সূত্রে খবর, এই বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। বিহারের তিনজন বাসিন্দা ভাড়া থাকতেন। তাঁরা স্থানীয় কারখানার শ্রমিক ছিলেন। সেই বাড়িতেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ উড়ে গিয়েছে। তবে আশপাশের বাড়ির কোনও ক্ষতি হয়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে বিস্ফোরণ হল তা নিয়ে তদন্ত চলছে। সিলিন্ডার বিস্ফোরণ করে ছাদ ওড়ার তত্ত্ব সামনে এলেও ঘরের ভিতরে সিলিন্ডার অক্ষত পাওয়া গিয়েছে। তাহলে কী থেকে বিস্ফোরণ হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এই বর্ধমানেই কয়েকবছর আগে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড হয়েছে। সেখানেও বাড়ির ভিতর মজুত বিস্ফোরক ফেটে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। সেই ঘটনা সারা দেশের নজরে উঠে এসেছিল। তাতে জঙ্গি যোগও স্পষ্ট হয়েছিল। বুদবুদের ঘটনা কোনদিকে ইঙ্গিত দেয় তা নিয়েই তদন্ত চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+