Blast at Kalyani: প্রবল বিস্ফোরণ কল্যাণীতে, কেঁপে উঠল এলাকা, মৃত চার, চারপাশে ছড়িয়ে একাধিক ঝলসানো দেহ
Blast at Kalyani: প্রবল বিস্ফোরণ কল্যাণীতে। একটি বাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। এরপরেই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা কারখানাটি। ঘটনায় এখনও পর্যন্ত চারনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলে একাধিক ঝলসানো দেহ ছড়িয়ে আছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহত আরও বেশ কয়েকজন।
কার্যত আশঙ্কাজনক অবস্থায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করা হচ্ছে। তবে আগুনের তীব্রতা (Blast at Kalyani) এতটাই যে গোটা এলাকা কালো ধোঁয়াতে ভরে গিয়েছে।

সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে কারখানাটি। অন্যদিকে গোটা এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ প্রশাসন। কাউকে ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার হঠাত করেই কল্যাণীর রথতলা এলাকায় প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। চারপাশ একেবারে কেঁপে ওঠে।
দেখা যায়, স্থানীয় একটি কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এলাকার মানুষের দাবি, ওই কারখানায় বাজি তৈরি হতো। শুধু তাই নয়, ঘটনার সময় বহু শ্রমিক ওই কারখানায় কাজ করছিল বলেও জানা গিয়েছে। মুহূর্তে ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অনেকেই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে হুড়োহুড়ি শুরু করে দেন বলে জানা যায়। এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কিন্ত্যু এতটাই ঘন বসতিপূর্ণ ওই এলাকা যে আগুন নেভাতে প্রথমে সমস্যার মধ্যে পড়েন দমকল কর্মীরা। যদিও এলাকার মানুষ এবং কর্মীরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এত বড় বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিশেষ করে একটা জনবহুল এলাকায় কীভাবে দিনের পর দিন বাজি কারখানা চলল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, কারখানাটি বৈধ কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। যা খবর, ঘটনার পর থেকেই মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে। আইনি বৈধতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications