Pathar Pratima Blast: ভয়াবহ বিস্ফোরণ পাথরপ্রতিমায়! চার শিশু সহ ৭ জনের মৃত্যু, ভাঙল বাড়িও
Pathar Pratima Blast: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ। বাজি কারখানায় বিস্ফোরণে মৃত কমপক্ষে ৬। রাত সাড়ে ৯টা নাগাদ বিস্ফোরণ ঘটে বলে খবর। পৌনে এগারোটা পর্যন্ত মহিলা শিশু-সহ ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
সূত্রের খবর, পাথরপ্রতিমার ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর তিন নম্বর ভেরি এলাকায় বাজির গোডাউনে আগুন লাগে। বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে সেখান থেকেই। বিস্ফোরণের তীব্রতা অনেক বেশি ছিল। ভেঙে পড়ে এলাকার বাড়িও। মজুত বাজি থেকে মুহুর্মুহু বিস্ফোরণ ঘটতে থাকে। এখনও পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি ৩ জনের দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে খবর।

কারখানা বাজি তৈরি করছিল চন্দ্রকান্ত বণিক নামে এক ব্যক্তি। সেই গোডাউনেই ঘটে বিস্ফোরণ। পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর। ঘটনাস্থলে রওনা পুলিশ সুপারেরও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিনও। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
ঘটনায় হুলস্থূল পড়ে যায় গোটা এলাকায়। দমকলের কর্মীদের দাবি, এখনও প্রচুর বাজি মজুত রয়েছে। তাই আগুন আরও ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, অনেক পকেট ফায়ারও রয়েছে। সেগুলি নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। যদিও দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কার্যত জতুগৃহে পরিণত হয় বাড়িটি।
ঘটনায় বেআইনি বাজি কারখানা নিয়ে প্রশ্ন উঠে গেল আরও একবার। বিস্ফোরণের ভয়াবহতা প্রশ্ন তুলে দিয়েছে প্রশাসনের নজরদারি নিয়ে। প্রচুর শব্দবাজি মজুত ছিল বলে সূত্রের খবর। কীকরে প্রশাসনের নজর এড়িয়ে মজুত ছিল এত শব্দবাজি? উঠছে প্রশ্ন। পর পর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা, এমনটাই দাবি স্থানীয়দের। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নতুন নয়। খাদিকুল, ভূপতিনগর, কল্যাণীর ঘটনার পরেও কেন প্রশাসনের সম্বিত ফিরল না, সেই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications