সাদা কাপড়ের ভিতরে লুকানো কালো টাকা, মমতাকে পাল্টা তোপ দিলীপ ঘোষের
‘ওই সাদা কাপড়, ভেতরে কালো টাকা লুকোনো। কিন্তু এই নাটক কতদিন চলবে? একদিন আসবে, যেদিন আপনাকে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে। সেদিন আসছে খুব শীঘ্রই।
বালুরঘাট, ২১ ডিসেম্বর : সাদা কাপড়ের ভিতরে লুকানো রয়েছে কালো টাকা। নাম না করে কালো টাকা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার বালুরঘাটের জনসভা থেকে দিলীপ ঘোষ আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে। এদিন তিনি বলেন, 'ওই সাদা কাপড়, ভেতরে কালো টাকা লুকোনো। কিন্তু এই নাটক কতদিন চলবে? একদিন আসবে, যেদিন আপনাকে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে। সেদিন আসছে খুব শীঘ্রই।'
গণতন্ত্র বাঁচানোর দাবিতে বুধবার মহামিছিলের ডাক দিয়েছিল বিজেপি। সেই মিছিলের পুরোভাগে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মিছিল শেষে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নোট বাতিল নিয়ে অনেক লম্ফঝম্ফ করছেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু মানুষ মুখ্যমন্ত্রীর সেইসব কথায় কোনও কান দিচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজে কানকাটা। তিনি ভালো কেরই জানেন, নিজের দলের কাছে কত কালো টাকা রয়েছে। সারদা-নারদের টাকা রয়েছে। তাই ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে। চাই উল্টোপাল্টা মন্তব্য করছেন।

দিলীপবাবুর আরও অভিযোগ, আগামী দিনে দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারে বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূলের। তাঁর যুক্তি, নির্বাচন করবেন কী করে। আপনাদের জমানো সমস্ত টাকাই তো কাগজ হয়ে গিয়েছে। এবার আপনাকে গঙ্গয়া ঝাঁপ দিতে হবে।
এদিন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের তলব প্রসঙ্গেও মুখ খোলেন বিজেপি রাজ্য সভাপতি।
তিনি বলেন, আবার এক সংসদের ডাক পড়েছে। এবার তিনি জেলের ভাত খাবেন। এবার আর নির্বাচনে রিগিং করে জিততে পারবে না তৃণমূল। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন দিলীপবাবু। আবারও তিনি মুখ্যমন্ত্রীর নাম না করেই আক্রমণ শানালেন।












Click it and Unblock the Notifications