জেলা সফরের দিনে মুখ্যমন্ত্রী মমতার ছবিতে কালি! চাঞ্চল্যকর ঘটনায় বিজেপির দিকে আঙুল তৃণমূলের

জেলা সফরের দিনে মুখ্যমন্ত্রী মমতার ছবিতে কালি!চাঞ্চল্যকর ঘটনায় বিজেপির দিকে আঙুল তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পূর্ব মেদিনীপুর (East Midnapur) সফরে রাতের অন্ধকারে তাঁর ছবিতে আলকাতরার কালি (Black Ink) লাগানোর ঘটনায় চাঞ্চল্য। এই ঘটনায় বিজেপির (BJP) দিকে আঙুল তুলেছে তৃণমূল (Trinamool Congress) । অন্যদিকে বিজেপির দাবি, তৃণমুলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।

মমতার ছবিতে কালি

মমতার ছবিতে কালি

রাতের অন্ধকারে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে মেচোগ্রামে লাগানো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ব্যানার-পোস্টারে কালি লেপে দেওয়া হয়েছে। ছিঁড়েও দেওয়া হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের ছবি। যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। গভীর রাতে দেখা যায় মুখ্যমন্ত্রীর হোডিংগুলিতে আলকাতারা লাগিয়ে দিয়েছে কেউ বা কারা। কিছু কিছু হোডিং আবার ছিঁড়ে ফালাফালা করে দেওয়া হয়েছে।

নিমতৌড়িতে প্রশাসনিক বৈঠক

নিমতৌড়িতে প্রশাসনিক বৈঠক

বুধবার পূর্ব মেদিনীপুর জেলা সফরে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। বৈঠক জেলাশাসক ভবনের কনফারেন্স হলে। তাঁর আসা-যাওয়ার পথে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ার রাতুলিয়া থেকে নিমতৌড়ি পর্যন্ত রাস্তার দু'ধারে জেলা তৃণমূলের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে পোস্টার-ব্যানার লাগানো হয়েছে।

 তৃণমূলের নিশানায় বিজেপি

তৃণমূলের নিশানায় বিজেপি

মুখ্যমন্ত্রী যে পথ দিয়ে নিমতৌড়ি ঢুকেছেন, সেই রাস্তায় লাগানো মুখ্যমন্ত্রীর হোডিংয়ে আলকাতরা লাগানো এবং ব্যানার-পোস্টার ছিঁড়ে দেওয়ার ঘটনায় তৃণমূলের অভিযোগের আঙুল বিজেপির দিকে। দুর্নীতির অভিযোগে নবান্ন অভিযান সফল করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

পাল্টা বিজেপি

পাল্টা বিজেপি

অভিযোগ মানতে নারাজ রাজ্যের একমাত্র স্বীকৃত বিরোধী দল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে গেরুয়া শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+