অমিত শাহকে ঘিরে মহানগরীর রাজ পথ মুখরিত গো ব্যাক স্লোগানে, সর্বত্র কালো পতাকা- কালো বেলুন
অমিত শাহকে ঘিরে মহানগরীর রাজ পথ মুখরিত গো বাক স্লোগানে, সর্বত্র কালো পতাকা- কালো বেলুন
বিমানবন্দর থেকে মহানগরীর রাজপথ, দিল্লি কাণ্ড নিয়ে অমিত শাহ গো ব্যাক স্লোগানে মুখরিত সর্বত্রই। ছেয়েছে কলোপতাকা ও কালো বেলুনেও।
রবিবার শহরে দিনভর কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু তার আগে শহরেই পা রাখতেই বিক্ষোভের মুখে পড়তে হয় অমিত শাহকে।

এদিন কৈখালি, পার্ক সার্কাস, বেকবাগান, সন্তোষপুর, এন্টালি, ধর্মতলা-সহ একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখান বাম কংগ্রেসের কর্মী-সমর্থকরা। বাচ্চা থেকে বুড়ো পুরুষ মহিলা তরুণ প্রজন্মও এদিন শাহ কে ঘিরে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে পা মেলান।
কেন্দ্রীয় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল গোটা দেশ। ওই একই ইস্যুতে দুদিন আগে রক্তাক্ত হয়েছে দেশের রাজধানী দিল্লি। এখনও পর্যন্ত চোখে মুখে আতঙ্কের ছাপ দিল্লিবাসির।

আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। তারই প্রতিবাদে অবিলম্বে অমিত শাহের পদত্যাগও দাবি করেন প্রতিবাদীরা। এদিন শাহ শহরে পা রাখামাত্রই বিক্ষোভ শুরু করে বাম-কংগ্রেস। সকাল ১১ টা নাগাদ বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। বাম কং নেতা কর্মী সমর্থকদের প্রত্যেকের হাতে ছিল কালো পতাকা, কালো বেলুন। এছাড়াও 'গো ব্যাক অমিত শাহ' পোস্টারও হাতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের। স্লোগানও দিতে থাকেন তাঁরা। আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল অশান্তি হতে পারে।
তাই বিমানবন্দরের যে রাস্তা দিয়ে অমিত শাহের কনভয় যায়, সেই জায়গাটিতে পুলিশি নিরাপত্তা আঁটসাঁট করা হয়। বিমানবন্দরের পাশাপাশি সন্তোষপুর, পার্ক সার্কাসেও 'গো ব্যাক অমিত শাহ' পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে বামেরা।
বিক্ষোভকারীরা বলেন,'বিজেপির সঙ্গে সেটিং করেছে তৃণমূল। তাই অনায়াসেই সভার অনুমতি পেয়ে গিয়েছেন অমিত শাহ।'












Click it and Unblock the Notifications