লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় চমক! লড়াইয়ে রয়েছেন অর্জুন সিং-তাপস রায়
লোকসভা নির্বাচনের জন্য বিজেপি পশ্চিমবঙ্গের জন্য তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় উনিশজনের নাম রয়েছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তরফে এই নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় যেমন অর্জুন সিংয়ের নাম রয়েছে আবার দিলীপ ঘোষের নামও রয়েছে।
এদিন প্রকাশিত বিজেপির একশো এগারো জনের পঞ্চম তালিকায় বাংলার রয়েছে উনিশজন। তাঁদের মধ্যে তমলুক থেকে যেমন রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম, ঠিক তেমনই দক্ষিণ কলকাতা থেকে রয়েছে দেবশ্রী চৌধুরীর নাম।

উত্তরবঙ্গের আসনগুলির মধ্যে এবারও দার্জিলিং থেকে প্রার্থী করা হয়েছে রাজু বিস্তাকে। জলপাইগুড়ি সংরক্ষিত আসন থেকে প্রার্থী করা হয়েছে জয়ন্ত রায়কে। রায়গঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে কার্তিক পালকে। জঙ্গিপুর থেকে প্রার্থী ধনঞ্জয় ঘোষ।
এবারের নির্বাচনে বিজেপি কৃষ্ণনগর থেকে প্রার্থী করেছে রাজমাতা অমৃতা রায়কে। ব্যারাকপুর থেকে অর্জুন সিংকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। গত ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভায় হাজির থেকেও প্রার্থী তালিকায় নাম না থাকায় অর্জুন সিং তৃণমূল ত্যাগ করে বিজেপিতে ফেরেন। সেই সময়ই একরকম নিশ্চিত হয়ে যায় ব্যারাকপুর থেকে প্রার্থী করা হবে অর্জুন সিংকে।
দমদম থেকে প্রার্থী করা হয়েছে শীলভদ্র দত্তকে, বারাসত থেকে বিজেপি প্রার্থী বর্তমানে বিধায়ক স্বপন মজুমদার, বসিরহাট থেকে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে। প্রসঙ্গত এই বসিরহাট কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি।
BJP releases 5th list of candidates for the upcoming Lok Sabha elections.
— ANI (@ANI) March 24, 2024
Nityanand Rai to contest from Ujiarpur.
Giriraj Singh from Begusarai.
Ravi Shankar Prasad from Patna Sahib.
Kangana Ranaut from Mandi.
Naveen Jindal from Kurukshetra.
Sita Soren from Dumka.
Jagadish… pic.twitter.com/xQOR2BDpA0
মথুরাপুর থেকে বিজেপি প্রার্থী করেছে, অশোক পুরকায়েতকে। কলকাতা দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তিনি গত ২০১৯-এ রায়গঞ্জ থেকে নির্বাচনে জিতেছিলেন। কলকাতা উত্তর থেকে প্রার্থী করা হয়েছে তাপস রায়কে। তিনি তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসে প্রদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উলুবেড়িয়া আসনে বিজেপি প্রার্থী করেছে অর্জুন উদয় পাল চৌধুরীকে। শ্রীরামপুর থেকে প্রার্থী কবীরশঙ্কর বসু, আরামবাগ থেকে বিজেপি প্রার্থী করেছে অরূপ কান্তি দিগারকে। মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। এই আসনের গতবারের সাংসদ দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করা হয়েছে। বিজেপি বর্ধমান পূর্বে প্রার্থী করেছে বর্তমানে বিধায়ক থাকা অসীম সরকারকে।
বাংলার জন্য বিজেপির প্রথম তালিকায় ছিল ২০ জনের নাম। যদিও সেই তালিকা প্রকাশের পরের দিন আসানসোল থেকে তালিকায় থাকা পবন সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানান। এদিনও বিজেপির প্রার্থী তালিকায় আসানসোল স্থান পায়নি। এদিন বিজেপির প্রার্থী তালিকায় নেই ডায়মন্ডহারবার-সহ আরও তিন কেন্দ্রের নাম। অর্থাৎ বাংলার জন্য চার কেন্দ্রের প্রার্থী নাম এখনও বাকি থেকে গেল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications