বাংলায় ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে রাজ্য সরকার! তলোয়ার উঁচিয়ে হুঙ্কার অগ্নিমিত্রার
বাংলায় হিংসাত্মক রাজনীতি করে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করে রাজ্য সরকার যা করছে তা চলতে দেওয়া যায় না। আসানসোল থেকে তলোয়ার উঁচিয়ে রাজ্য সরকারকে হুংকার দিলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্র
বাংলায় হিংসাত্মক রাজনীতি করে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করে রাজ্য সরকার যা করছে তা চলতে দেওয়া যায় না। আসানসোল থেকে তলোয়ার উঁচিয়ে রাজ্য সরকারকে হুংকার দিলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল।

তিনি বলেন, বাংলায় হিংসাত্মক রাজনীতি করে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার নেতৃত্বে চলা রাজ্য সরকার। পুলিশের হেফাজতে সাধারণ মানুষের হত্যা ও মহিলাদের সঙ্গে ধর্ষণের ঘটনায় নিজের দলের কর্মী ও নেতাদের ছাড় দিয়ে রেখেছেন মমতা বন্দোপাধ্যায়।
এদিনের অনুষ্ঠানে মহিলা মোর্চার তরফে তাকে হাতে তলোয়ার দিয়ে স্বাগত জানানো হয়। সেই তলোয়ার উঁচিয়ে দলের মহিলা মোর্চার নেত্রী ও কর্মীদের উৎসাহ দিতে অগ্নিমিত্রা পল হুঙ্কার দিয়ে বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলায় হিংসাত্মক রাজনীতি করে শুধু মাত্র বিজেপির কার্যকর্তাদের নয়, বাংলার মানুষের মনের মধ্যে একটা ভয় পাওয়ানোর চেষ্টা করছে। মমতা বন্দোপাধ্যায়ের সরকার বিজেপির কার্যকর্তাদের শুধু নয়, বাংলার সাধারণ মানুষদের হত্যা করছে। প্রকাশ্যে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তার অভিযোগ, এই অপরাধের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিতে পুলিশকে বলা হয়েছে। পুলিশকে এও বলা হয়েছে, এইসব ঘটনা নিয়ে বিজেপির নেতারা প্রতিবাদ ও অভিযোগ জানাতে এলে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকাতে। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, যেদিন বাংলায় বিজেপির সরকার আসবে, সেদিন থেকেই হিংসাত্মক রাজনীতি ও ধর্ষণের মতো ঘটনা শেষ হয়ে যাবে। যেভাবে বাংলায় খুন ও ধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে ও সরকারি নিয়ম ভাঙ্গা হচ্ছে, তাতে রাজ্যে এমারজেন্সি চালু হওয়ার মতো পরিস্থিতি এসেছে। তা যত তাড়াতাড়ি হবে, তাতে বাংলার ভালো।












Click it and Unblock the Notifications