মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক

কয়েক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে ২০২১ সালে ল্যাজেগোবরে হয়েছিল বিজেপি। এবার রাজ্যে বিধানসভা নির্বাচনে সেই ভুল করতে চাইছে না গেরুয়া শিবির।

যে কোনও দিনই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা রেডি। বিজেপিও পিছিয়ে থাকতে চাইছে না।

জানা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) আগামী ১২ মার্চ বৈঠকে বসবে। সূত্রের খবর, এই বৈঠকে পশ্চিমবঙ্গ ও কেরলের আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, ১৪ মার্চ ব্রিগেডে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। সেদিনও চমক থাকতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ এবং জে পি নাড্ডা এই উচ্চপর্যায়ের কমিটির সদস্য। তাঁরাই প্রার্থী বাছাইয়ের গুরুত্বপূর্ণ কার্যভার সম্পন্ন করবেন।

পশ্চিমবঙ্গ ও কেরলের পর তামিলনাড়ু, অসম এবং পুদুচেরির সম্ভাব্য প্রার্থীদের নিয়েও পরবর্তীতে আলোচনা করবে বিজেপির নির্বাচনী পর্ষদ। আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন এই চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে বলে প্রত্যাশিত।

পশ্চিমবঙ্গে ২৯৪টি এবং কেরলে ১৪০টি বিধানসভা আসন রয়েছে। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টি আসনে জয়ী হয়েছিল। বর্তমানে কেরলে বিজেপির কোনও বিধায়ক না থাকলেও, ২০১৬ সালের ভোটে তারা একটি আসনে জিতেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+