শাহের হাতেই বিজেপির সঙ্কল্পপত্র উন্মোচন! রায়দিঘির প্রতিশ্রুতির জোরে ভোটের ময়দানে নতুন কৌশল
ভোটের আবহে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। 'পরিবর্তন যাত্রা' থেকে ব্রিগেডের শক্তিপ্রদর্শন সবকিছুর পর এবার নতুন কৌশলে এগোচ্ছে বিজেপি। লক্ষ্য একটাই নজর কাড়া। আর সেই লক্ষ্যেই নির্বাচনী ইস্তেহার বা 'সঙ্কল্পপত্র' প্রকাশকে ঘিরে তৈরি করা হচ্ছে বড়সড় মঞ্চ। দলীয় সূত্রে খবর, এই গুরুত্বপূর্ণ কর্মসূচির মুখ হিসেবে সামনে রাখা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে।
পরিকল্পনা অনুযায়ী, দিল্লি নয় কলকাতার মাটিতেই হতে পারে এই ঘোষণার আনুষ্ঠানিকতা। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও দল ইতিমধ্যেই ইঙ্গিতপূর্ণ প্রচারের মাধ্যমে কর্মসূচি ঘিরে আগ্রহ বাড়াতে শুরু করেছে। ২৭ ও ২৮ মার্চ শাহের সম্ভাব্য বঙ্গ সফরের সূচির কথাও ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে, যেখানে ২৮ মার্চ সঙ্কল্পপত্র প্রকাশের দিন হিসেবে প্রাথমিকভাবে ভাবা হয়েছে।

তৃণমূল কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করেছে অনেকটা সংযত ভঙ্গিতে সকালে ঘোষণা, বিকেলে উন্মোচন। কিন্তু বিজেপি সেই পথ থেকে সরে এসে ইস্তেহার প্রকাশকে একেবারে ইভেন্টের পর্যায়ে নিয়ে যেতে চাইছে। উদ্দেশ্য, প্রথম দিন থেকেই প্রতিশ্রুতিগুলি নিয়ে জনমনে আলোচনার ঝড় তোলা।
এই কৌশলের পিছনে রয়েছে রায়দিঘির অভিজ্ঞতা। ২ মার্চ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির জনসভায় অমিত শাহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারে এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর, ছয় মাসে শূন্যপদে নিয়োগ, বিলুপ্ত পদ পুনরুজ্জীবন ও চাকরির বয়সসীমায় পাঁচ বছরের ছাড়। সেই ঘোষণাগুলি ঘিরে যে আলোচনা শুরু হয়েছিল, তা থেকেই বিজেপির উপলব্ধি শাহের কণ্ঠে প্রতিশ্রুতির প্রভাব অনেক বেশি। তাই পূর্ণাঙ্গ ইস্তেহারও তাঁর হাতেই প্রকাশ করানোর পরিকল্পনা।
ইস্তেহারে কী থাকবে, তার ইঙ্গিতও মিলছে ধীরে ধীরে। রাজ্যের অর্থনীতি, পরিকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান এসবই থাকবে অগ্রাধিকার তালিকায়। পাশাপাশি কেন্দ্রীয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে পশ্চিমবঙ্গে চালুর প্রতিশ্রুতিও থাকতে পারে। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথীর মতো প্রকল্পের বিকল্প রূপরেখাও তুলে ধরতে পারে বিজেপি।
এই ইস্তেহার তৈরির প্রক্রিয়াকেও বিশেষ গুরুত্ব দিয়েছে দল। রাজ্যের বিভিন্ন প্রান্তে ড্রপবক্স বসিয়ে সাধারণ মানুষের মতামত সংগ্রহ, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ,সব মিলিয়ে এক ধরনের গ্রাউন্ড ফিডব্যাকের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে সঙ্কল্পপত্র। দলের দাবি, এই ইস্তেহার হবে বাস্তবসম্মত ও মানুষের প্রত্যাশার প্রতিফলন।
অন্যদিকে, তৃণমূলের ইস্তেহারকে কটাক্ষ করতেও পিছপা হয়নি বিজেপি। তাদের বক্তব্য, পুরনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তিই হচ্ছে বারবার। তাই এবার নতুন বার্তা, নতুন মুখ ও নতুন কৌশল নিয়েই ভোটের ময়দানে নিজেদের আলাদা করে তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির।
-
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে











Click it and Unblock the Notifications